West Bengal Assembly Elections 2026: পশ্চিমবঙ্গের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে দুই দিনের সফরে রাজ্যে নির্বাচন কমিশন। দুই দিন রয়েছে ঠাসা কর্মসূচি। রাজনৈতিক ও প্রশাসনিক কর্তাদের সঙ্গেও কথা বলবে কমিশন
রবিবারই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দুই দিনের রাজ্য সফর। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে রাজ্যে আসছেন সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী।
210
দুই দিনের সফর
সোম ও মঙ্গলবার দুই দিনের সফররে রাজ্যে আসছেন কমিশন। দুই দিনই ঠাসা কর্মসূচি রয়েছে। দফায় দফায় বৈঠক হবে। সব মিলিয়ে রাজ্যে ভোট প্রস্তুতি তুঙ্গে।
310
নির্বাচন কমিশনের সফরসূচি
নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সূচী অনুযায়ী রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে। একই সঙ্গে প্রশাসনিক বৈঠকও করবে কমিশন।
সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক
বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগহরওয়াল - কমিশনের আলোচনা। সেখানে ভাষণ দেবেন মনোজ কুমার আগরওয়াল।
510
প্রশাসনের সঙ্গে কথা
রাজ্য সিইও প্রধানের সঙ্গে বৈঠকে থাকবে ২৪টি সংস্থার প্রধান। এই দিনই বেলা ১টা ১৫ মিনিট থেকে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন আইনশৃঙ্খলারক্ষাকারী সংস্থার সঙ্গে কমিশন বৈঠক করবে।
জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক হবে বিকেল পর্যন্ত।
সকাল ১০টায় বৈঠক মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে ও প্রশাসনের অন্য প্রবীণ কর্তাদের সঙ্গে।
বেলা ১২টা থেকে বুথ স্তরের আধিকারিকদের সঙ্গে কমিশনের ফুল বেঞ্চের বৈঠক।
710
সাংবাদিক বৈঠক
দুই দিনের ঠাসা বৈঠকের পর রাজ্যের ভোট প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করবে। রাজ্যের ভোট প্রস্তুতি নিয়ে কথা হতে পারে। এসআইআর নিয়েও কথা হতে পারে বলে সূত্রের খবর।
810
কমিশনের ফুল বেঞ্চ
কমিশনের ফুল বেঞ্চে জ্ঞানেশদের সঙ্গে থাকছেন সিনিয়র ডেপুটি কমিশনার মনীশ গর্গ, পবনকুমার শর্মা, জ্ঞানেশ ভারতী, ডিরেক্টর জেনারেল আশিস গোয়েল, প্রধান সচিব এসবি জোশি, ডিরেক্টর মনোজ সি, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল, ডেপুটি ডিরেক্টর পি পবন এবং সচিব অপূর্বকুমার সিংহ।
910
দিল্লি ফেরা
মধ্যাহ্নভোজের পরে দিল্লিতে ফিরে যাবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিকেল ৩টে ৫৫ মিনিটে কলকাতা বিমান বন্দরে তাঁদের বিমান।
1010
ভোটের নির্ঘণ্ট
সূত্রের খবর দিল্লিতে ফিরে গিয়ে রাজ্যে ভোটের নির্ঘণ্ট নিয়ে আলোচনা হতে পারে। মার্চ মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.