WB Assembly Election 2026 Date: কোন কোন তারিখে বাংলায় ভোট হবে, কবে ফল ঘোষণা? কমিশন সূত্রে যা জানা যাচ্ছে

Published : Mar 15, 2026, 11:33 AM ISTUpdated : Mar 15, 2026, 11:39 AM IST
West Bengal assembly elections for 294 seats will most likely take place in three phases

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। রবিবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হবে। ভোটের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই এই সমস্ত রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাবে।

পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। রবিবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হবে। ভোটের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই এই সমস্ত রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাবে। গতবার পশ্চিমবঙ্গে আট দফায় ভোটগ্রহণ হয়েছিল, তবে এবার দফার সংখ্যা কমতে পারে। এখন প্রশ্ন, বাংলায় কত দফায় ভোট হবে, কোন কোন তারিখে হবে?

ভোটের পুরো নির্ঘণ্ট বিকেলে সরকারি ভাবে জানাবে ভারতের নির্বাচন কমিশন। তবে, সূত্রের খবর, এবার বাংলায় তিন দফায় ভোট সারতে পারে কমিশন। ২২, ২৬ ও ৩০ এপ্রিল তিন দফায় ভোটগ্রহণ হতে পারে। ২০২১ সালে বাংলায় আট দফায় ভোট করিয়েছিল কমিশন। এবার তিন দফাতেই ভোট সারার লক্ষমাত্রা নিয়েছে তারা। এর জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গে, সুষ্ঠু ও হিংসামুক্ত ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। ২০২১ সালে সর্বোচ্চ ১ হাজার ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন। আর এবার কার্যত নজিরবিহীনভাবে বিধানসভা ভোট ঘোষণার আগেই রাজ্য়ে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য়ের বিভিন্ন জেলায় দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। যেহেতু ৭ মে মেয়াদ শেষ হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার, তাই এপ্রিলের মধ্য়েই পুরো নির্বাচন প্রক্রিয়া সেরে নিতে চাইছে নির্বাচন কমিশন। মে মাসের শুরুতেই সেক্ষেত্রে ফলাফল ঘোষণা করা হবে। সূত্রের খবর, ৩ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতে পারে। ৭ মের মধ্যে ভোটপ্রক্রিয়া শেষ করে কমিশনের তরফে অষ্টাদশ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের তালিকা প্রকাশ করতে হবে। রাজ্যপাল এর পরে প্রোটেম স্পিকার নিযুক্ত করে নতুন বিধায়কদের শপথের ব্যবস্থা করার নির্দেশ দেবেন। বিধানসভা সচিবালয়ের তরফে ৭ তারিখের মধ্যে শপথের আয়োজন করতে হবে।

কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে এসছিল ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের একটি উচ্চ পর্যায়ের দল সম্প্রতি কলকাতা সফর করেছিল। এই সফরের প্রাথমিক উদ্দেশ্য ছিল রাজ্যে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাস্তবতা মূল্যায়ন করা। সফরকালে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিনীত যোশী ছিলেন। কমিশনের এই পূর্ণাঙ্গ বেঞ্চ রাজ্যের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে নির্বাচনের সময়সূচি, নিরাপত্তা ব্যবস্থা এবং সুষ্ঠু ভোটগ্রহণ সম্পর্কে দলগুলির পরামর্শ এবং উদ্বেগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

WB Assembly Election 2026 Date: বাংলায় ৩ দফায় ভোট? আজই পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যের নির্ঘণ্ট ঘোষণা করবে কমিশন
গিরিশ পার্কে বিজেপি কর্মীদের উপর আক্রমণ, তৃণমূলকে পাল্টা এ কী বলছেন শুভেন্দু?