
রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হল সোমবার। আজ মোট ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। লোকভবনে রাজ্যপাল আরএন রবি তাঁদের শপথবাক্য পাঠ করান। বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে ১৩ জন পূর্ণ মন্ত্রীর শপথ গ্রহণ হয়। তারপর প্রতিমন্ত্রী ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের খবর আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল নিজের পোস্টে তিনি লিখেছিলেন, রাজ্যের উন্নয়ন এবং প্রশাসনিক গতি আরও বাড়াতে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, নতুন মন্ত্রিসভা গঠনের মাধ্যমে বিজেপি সরকার প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী করতে চাইছে।
জুনের প্রথম সপ্তাহেই মন্ত্রিসভার সম্প্রসারণ হবে বলে প্রত্যাশা করা হচ্ছিল।কারণ গত সপ্তাহে শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য নতুন দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মন্ত্রিসভায় সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে বৈঠক করেছিলেন।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
শপথগ্রহণের পর লোকভবন থেকে সরাসরি নবান্নে যাবেন মন্ত্রীরা। সেখানে জরুরি বৈঠক হবে। সেখানেই মুখ্যমন্ত্রী এই মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করে দিতে পারেন। এর আগে গত ৯ মে ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শুভেন্দু। তাঁর সঙ্গে আরও পাঁচ জন মন্ত্রীও সে দিন শপথ নেন। অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডুদের মধ্যে দফতরও বন্টিত হয়ে গিয়েছে। এ বার সেই মন্ত্রিসভার সম্প্রসারণের পালা। ৩৫ জন মন্ত্রীর শপথের সঙ্গে রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রিসভার মোট সদস্যের সংখ্যা হবে ৪১।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.