DA: ৪ লক্ষের বদলে মিলছে মাত্র আড়াই লক্ষ! ২০০৮-১১ সালের বকেয়া ‘শূন্য’, ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মীরা

Published : Nov 26, 2026, 07:34 PM IST

DA Arrears 2008 2011: ২০০৮ থেকে ’১১ পর্যন্ত বকেয়া ডিএ ‘শূন্য’! ৪ লক্ষ প্রাপ্য হলে ঢুকছে আড়াই লক্ষ, অভিযোগ রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের। ক্ষোভ স্বীকার বিজেপি-ঘেঁষা সংগঠনেরও। ১৪ ডিসেম্বর মালহোত্রা কমিটির বৈঠকে নজর।

PREV
18
বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু হতেই অভিযোগের ঝড়

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ও মহার্ঘ ত্রাণ (ডিআর) মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু টাকা দেওয়া শুরু হতেই কর্মচারী সংগঠনগুলির অভিযোগ, সরকারের হিসেব তাঁদের প্রাপ্যের সঙ্গে মিলছে না। নভেম্বরের মধ্যেই বকেয়া মেটানোর কথা ছিল, সেই প্রক্রিয়া চলতেই ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে।

28
২৩ নভেম্বর রাত থেকে অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে টাকা

গত ২৩ নভেম্বর রাত থেকে অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে বকেয়ার টাকা ঢুকতে শুরু করেছে। তবে কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে টাকা যাচ্ছে প্রভিডেন্ট ফান্ডে (পিএফ)। সেই প্রক্রিয়া নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। কোনও কোনও মহলের দাবি, পিএফ ব্যালেন্স না দেখা পর্যন্ত কর্মরতেরা বুঝতেই পারছেন না, কত টাকা জমা পড়ল।

38
২০০৮ থেকে ’১১ পর্যন্ত এরিয়ার ‘শূন্য’!

কর্মচারী সংগঠনগুলির অভিযোগ, ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত সময়ের এরিয়ারের পরিমাণ দেখানো হচ্ছে শূন্য। কর্মীরা ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ-র যে হিসেব করেছিলেন, সরকারের দেওয়া অর্থের সঙ্গে তার কোনও মিল পাওয়া যাচ্ছে না।

48
‘৪ লক্ষ প্রাপ্য, ঢুকছে আড়াই লক্ষ’

কর্মচারী ও পেনশনভোগীদের একটা বড় অংশের দাবি, প্রাপ্যের তুলনায় অনেক কম টাকা অ্যাকাউন্টে ঢুকছে। যেমন, কারও প্রাপ্য ৪ লক্ষ টাকা হলে ঢুকছে মাত্র আড়াই লক্ষ। টাকার পরিমাণ এত কম কেন, সে বিষয়ে সরকারের তরফে কোনও স্পষ্ট ব্যাখ্যা বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি বলেও অভিযোগ।

58
সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে তো?

সংগঠনগুলির দাবি, শীর্ষ আদালত ভোক্তা মূল্য সূচক (অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স) মেনে কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে বকেয়া ডিএ মেটাতে বলেছিল। ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ১২৫ শতাংশ ডিএ-র ভিত্তিতে যে পার্থক্য তৈরি হয়েছিল, তা মেটানোর কথা। অভিযোগ, রাজ্য সেই মাপকাঠি মানছে না। প্রথম পর্যায়ের লটে কর্মরতদের ক্ষেত্রেও একই হিসেবের গরমিল দেখা গিয়েছিল বলে দাবি। তাই ঘুরপথে সুপ্রিম নির্দেশ অমান্য হচ্ছে কি না, প্রশ্ন তুলছেন কর্মচারীদের একাংশ।

68
কো-অর্ডিনেশন কমিটির পাল্টা প্রশ্ন: বামফ্রন্টের আমলে কি বকেয়া ছিল না?

সিপিএম সমর্থিত কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরীর দাবি, কর্মরত বা অবসরপ্রাপ্ত, সবার ক্ষেত্রেই ২০০৮ থেকে ’১১ পর্যন্ত ডিএ-র প্রাপ্য শূন্য দেখানো হচ্ছে, অথচ ওই সময়ে বকেয়া ছিল। তাঁর প্রশ্ন, এখন যাঁরা সরকারে, তাঁরাই তখন ডিএ না দেওয়া নিয়ে সরব ছিলেন, আজ সেই সময়কে শূন্য দেখানোর মানে কি বামফ্রন্টের আমলে কোনও বকেয়া ছিলই না, সেটাই প্রমাণ করতে চাইছেন?

78
ক্ষোভ স্বীকার করলেন বিজেপি-ঘেঁষা সংগঠনের সভাপতিও

বিজেপি মনোভাবাপন্ন সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বঞ্চনা ও ক্ষোভের কথা মেনে নিয়েছেন। তাঁর দাবি, অর্থ দফতরও জানিয়েছে যে বকেয়া কম হয়ে যাচ্ছে। তাঁর প্রশ্ন, সরকারের হিসেব-পদ্ধতিটা কী, সুপ্রিম কোর্ট ভোক্তা মূল্য সূচক মেনে করতে বলেছিল, তা মানলে প্রথম প্রায় আড়াই বছরে বকেয়া এত কম বা শূন্য কেন হল? বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল আবার প্রশ্ন তুলেছেন, শিক্ষক-শিক্ষাকর্মী ও গ্রান্ট-ইন-এইড কর্মীদের ব্যাপারে সরকার এত নির্বিকার কেন, আর কতদিন তাঁদের ব্রাত্য করে রাখা হবে।

88
১৪ ডিসেম্বর ইন্দু মালহোত্রা কমিটির বৈঠকে নজর

গোটা বিষয়টি নিয়ে ইন্দু মালহোত্রা কমিটির দ্বারস্থ হতে চান কর্মচারী ও অবসরপ্রাপ্তেরা। আগামী ১৪ ডিসেম্বর সংগঠনগুলির মতামত জানতে বৈঠকে বসছে ওই কমিটি। দেবাশিস শীল জানিয়েছেন, তাঁর সংগঠনও সেখানে হিসেবের এই গরমিলের কথা তুলবে। তাই ওই বৈঠকে কী হয়, সেদিকেই তাকিয়ে রাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তেরা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories