West Bengal Election 2026: বিহার-উত্তরপ্রদেশ থেকে লোক ঢুকছে রাজ্যে? কমিশনে গিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

Published : Mar 30, 2026, 09:49 PM ISTUpdated : Mar 30, 2026, 10:49 PM IST
West Bengal Election 2026

সংক্ষিপ্ত

West Bengal Election 2026: মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, অফিসের সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিযোগ করছেন, ফর্ম-৬ ভর্তি বস্তা নিয়ে সোমবার কমিশনে ঢুকেছে বিজেপির লোকজন। বিহার এবং উত্তরপ্রদেশের ভোটারদেরকে পশ্চিমবঙ্গে ঢোকানোই হল তাদের প্রধান লক্ষ্য।

West Bengal Election 2026: বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (West Bengal Election 2026)। প্রসঙ্গত, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ঢোকার আগে তিনি বলেন “চুরি ধরা পড়া গেছে।" আর বেরিয়ে সোজা নির্বাচন কমিশনকে তোপ দাগলেন ডায়মন্ডহারবারের সাংসদ (abhishek banerjee)।  

বিস্ফোরক অভিযোগ অভিষেকের

রীতিমতো চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিষেক। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, অফিসের সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিযোগ করছেন, ফর্ম-৬ ভর্তি বস্তা নিয়ে সোমবার কমিশনে ঢুকেছে বিজেপির লোকজন। বিহার এবং উত্তরপ্রদেশের ভোটারদেরকে পশ্চিমবঙ্গে ঢোকানোই হল তাদের প্রধান লক্ষ্য। 

 

 

অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, নিজেদের ভোট সুরক্ষিত করার জন্য বাইরের ভোটারদের পশ্চিমবঙ্গের ঢোকানোর চেষ্টা করছে বিজেপি। সেই কারণেই সোমবার, বস্তা ভর্তি করে ফর্ম-৬ নিয়ে সিইও দফতরে জমা দিয়ে গেছেন বেশ কয়েকজন। এমনটাই অভিযোগ তাঁর। বিজেপি নেতা অমিত মালব্যের নির্দেশে এই নামগুলি বেআইনিভাবে রাজ্যের ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ অভিষেকের। 

বস্তা ভর্তি করে ফর্ম-৬?

তিনি জানিয়েছেন, ‘‘মোট ৩০ হাজার ফর্ম-৬ জমা পড়েছে। নির্বাচন কমিশনের নিয়ম মেনে ৩০ হাজার ফর্ম-৬ যদি জমা পড়ে, তাহলে কমপক্ষে ৬০০ জনকে সশরীরে উপস্থিত থাকতে হয়। তাই আমরা ২৪ ঘণ্টার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে বলেছি নির্বাচন কমিশনকে। তাহলেই সব স্পষ্ট হয়ে যাবে। কিন্তু কমিশন এখনও কোনও সদুত্তর দিতে পারেনি।"

 

 

অভিষেক বলছেন,"বস্তা ভর্তি করে ফর্ম-৬ নিয়ে কমিশনে জমা দেওয়া হয়েছে। কোনওরকম ফর্ম-৮ ফর্ম পূরণ না করেই সরাসরি কমিশনের দফতরে দিয়ে যাওয়া হয়েছে সেগুলি। এখানে ফর্ম-৬ পূরণ করে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে ভোটারদেরকে যুক্ত করা হচ্ছে। কিছু ভোটারকে বাদ দিয়ে এবং কিছু যোগ করে ভোট করানোই হল বিজেপির পন্থা। এভাবেই ওরা মহারাষ্ট্র এবং দিল্লিতে জিতে এসেছে। এবার বাংলাতেও সেই চেষ্টা করা হচ্ছে।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশুকে মিথ্যুক বলে চরম আক্রমণ অসিত মজুমদারের, দেখুন
News Round Up: ভোটের আগে রাজ্য পুলিশে রদবদল থেকে ম্যাচের আগেই বড় বার্তা, সারাদিনের খবর এক ক্লিকে