
West Bengal Election 2026: রাজ্যে চলছে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব (election 2026 west bengal)। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের শেষ পর্বে এসে উত্তেজনা ছড়াল বীরভূমের দুবরাজপুর বিধানসভার খয়রাশোলে (west bengal election 2026)।
জানা যাচ্ছে, খয়রাশোল ব্লকের ৬৫ নম্ব বুথে ভোটারদের বাইরে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে জোরালো উত্তেজনা ছড়ায়। অভিযোগ উঠছে, ইভিএমে গোলমালের জেরে প্রায় আধ ঘণ্টা সেখানে ভোটগ্রহণ বন্ধ থাকে।
তার জেরেই বিক্ষোভ এবং সেই বিক্ষোভ থেকেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের ঝামেলা শুরু হয়ে যায়। অভিযোগ উঠছ, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। উত্তেজিত জনতার অনেকেই কেন্দ্রীয় বাহিনীর দিকে তেড়ে যায়।
এমনকি, বাহিনীর দিকে ইট ছু়ড়তেও শুরু করেন তারা। এই ঘটনায় জখম হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান। একজন জওয়ানের গাল থেকে রক্তও বেরোতে দেখা যায়। পুলিশের একটি গাড়িও ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পিস্তলও উঁচিয়ে পাল্টা তেড়ে যায় পুলিশ।
খয়রাশোল ব্লকের ৬৫ নম্ব বুথে ভোটারদের বাইরে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে জোরালো উত্তেজনা ছড়ায়। অভিযোগ উঠছে, ইভিএমে গোলমালের জেরে প্রায় আধ ঘণ্টা সেখানে ভোটগ্রহণ বন্ধ থাকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.