West Bengal Election 2026: যাদবপুরে ভোটারদের সঙ্গে খোশমেজাজে বাম প্রার্থী বিকাশ, ছাতা মাথায় দিয়ে বুথে বুথে লম্বা লাইন

Published : Apr 29, 2026, 01:44 PM IST
West Bengal Election 2026

সংক্ষিপ্ত

West Bengal Election 2026: সকাল সকাল যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বেশ খোশমেজাজেই দেখা গেল। তিনি শুরুতেই ১০৯ নং ওয়ার্ডের একাধিক বুথে যান এবং পোলিং এজেন্ট ও প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথাও বলেন। এরপর সম্মিলনী মহাবিদ্যালয়ের বাইরে ভোটারদের সঙ্গে বেশ খোশমেজাজে দেখা গেল যাদবপুরের বাম প্রার্থীকে।

West Bengal Election 2026: হাই-ভোল্টেজ কেন্দ্র যাদবপুরে সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন। বুধবার সকাল থেকেই রাজ্যের ১৪২টি আসনে চলছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব (west bengal election date 2026)। আর হাই-ভোল্টেজ যাদবপুরেও বুথে বুথে লম্বা লাইন দেখা যাচ্ছে (election 2026 west bengal)।

যাদবপুরে ভোটারদের সঙ্গে খোশমেজাজে বিকাশ

সকাল সকাল যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বেশ খোশমেজাজেই দেখা গেল। তিনি শুরুতেই ১০৯ নং ওয়ার্ডের একাধিক বুথে যান এবং পোলিং এজেন্ট ও প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথাও বলেন। এরপর সম্মিলনী মহাবিদ্যালয়ের বাইরে ভোটারদের সঙ্গে বেশ খোশমেজাজে দেখা গেল যাদবপুরের বাম প্রার্থীকে। 

এক পরিচিত ভোটারের সঙ্গে বেশ খোশমেজাজে কথাও বলেন তিনি। তারপরে লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য ভোটারদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। অন্যদিকে, একাধিক বুথের বাইরে সকাল থেকেই লম্বা লাইন। কার্যত, আক্ষরিক অর্থেই গণতন্ত্রের উৎসব। তাই আনন্দ করেই হাসিমুখে ভোট দিতে যাচ্ছেন ভোটাররা। 

 

 

ছাতা মাথায় দিয়ে বুথে বুথে লম্বা লাইন

তবে যাদবপুরের একটি বুথে ইভিএম খারাপ থাকার খবর সামনে আসে। পরে অবশ্য স্বাভাবিক ছন্দেই ভোটগ্রহণ চলতে থাকে। এমনকি, মাঝে হালকা বৃষ্টি নামলেও ছাতা মাথায় নিয়ে ভোটাররা বুথের দিকে রওনা দেন। 

একজন ভোটারের কথায়, “ভোট তো দিতেই হবে। বৃষ্টি হচ্ছে হোক। আগে ভোটটা দিয়ে আসি।" ফলে, বোঝাই যাচ্ছে যে যাদবপুরের মানুষ বেশ ভালোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তবে এখনও পর্যন্ত, কোনও অপ্রীতিকর ঘটনার খবর সামনে আসেনি। বরং, সকাল সকাল যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বেশ খোশমেজাজেই দেখা গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

'BJP-র বিজয়েরই পূর্বাভাস', বাংলায় দ্বিতীয় দফায় ভোটের হার নিয়ে মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর
WB Election Phase 2: সোনারপুর দক্ষিণে রূপার লাভলি দ্বৈরথে হাজির রাজন্যাও, কী বলছেন তাঁরা?