West Bengal Election 2026: দুটি বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন (re poll in west bengal)। সেই মোতাবেক শনিবার সকাল থেকেই চলছে ভোটগ্রহণ। ডায়মন্ড হারবার এবং মগরাহাটের ১৫টি বুথে সকাল ৭টা থেকে পুনর্নির্বাচন শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত (west bengal re election 2026)।
আপাতত নির্বিঘ্নেই দুই বিধানসভায় ভোটগ্রহণ চলছে। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১১টি বুথ এবং ডায়মন্ডহারবার বিধানসভার মোট ৪টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। মগরাহাট পশ্চিমের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১, ২৩২ এবং ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩ নম্বর বুথে ভোটগ্রহণ চলছে।
উল্লেখ্য, পুনর্নির্বাচনেও যথেষ্ট তৎপর রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। বুথের সামনে কোনওরকম জমায়েত করতে দেওয়া হচ্ছে না এবং গোটা এলাকায় রুট মার্চ চলছে। আপাতত শান্তিপূর্ণ পরিস্থিতিতেই নির্বাচন চলছে। লাইনে দাঁড়ানো ভোটাররা জানিয়েছেন, শুক্রবার রাতেই বিএলও-রা সমস্ত বাড়ি বাড়ি গিয়ে খবর দিয়েছেন। ফলে, ভোট দিতে কোনও সমস্যা হচ্ছে না।
সকাল ১১টা পর্যন্ত দুটি বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে প্রায় ৩৭% ভোট পড়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটের হার ৩৬.৯৯ শতাংশ। মগরাহাট পশ্চিমে ভোট পড়েছে ৩৮.২ শতাংশ এবং ডায়মন্ড হারবারে ৩৫.৯২ শতাংশ ভোট পড়ে গেছে।
অন্যদিকে, বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে আগামী ৪ মে। ইতিমধ্যেই গণনাকেন্দ্রের সংখ্যা কমিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ২৯৪টি আসনের ভোটগণনা হবে মোট ৭৭টি কেন্দ্রে। তার আগে স্ট্রংরুমের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে। সেইসঙ্গে, চলছে সিসি ক্যামেরার কড়া নজরদারি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.