​West Bengal Election 2026: ভোটের শুরুতেই অশান্তি? প্রথম দফার শুরুতেই উত্তপ্ত মুর্শিদাবাদ

Published : Apr 23, 2026, 11:09 AM IST
​West Bengal Election 2026

সংক্ষিপ্ত

​West Bengal Election 2026: বাংলায় প্রথম দফার নির্বাচন শুরু হতেই মুর্শিদাবাদের ডোমকল ও নওদায় অশান্তির ছবি ধরা পড়ে। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠলে পরিস্থিতি সামাল দিতে নামে কেন্দ্রীয় বাহিনী, তাদের তৎপরতায় ফের ভোটগ্রহণ শুরু হয়।

​West Bengal Election 2026: বাংলায় প্রথম দফার নির্বাচন শুরু। প্রথম দফার ১৬ জেলার মোট ১৫২টি আসনে ভোটা হবে, যেখানে প্রায় ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন ভোটার ভোট দেবেন। বেশিরভাগ জেলায় ভোট শান্তিপূর্ণ চললেও অশান্তির ছবিও ধরা পড়েছে বেশ কিছু জেলায়। প্রথম দফার নির্বাচন শুরু হতে না হতেই শিরোনামে নওদা। যা আগে থেকেই উত্তপ্ত হয়েছিল, সেখানে প্রথম দফার নির্বাচন শুরু হতে না হতেই অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলার ডোমকল বিধানসভা কেন্দ্র।

বৃহস্পতিবার প্রথম দফার ভোট গ্রহণ চলাকালীন ডোমকলের রায়পুর এলাকার ২১৭ নম্বর বুথকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে। অভিযোগ, কিছু তৃণমূল কংগ্রেস কর্মী সিপিআইএম কর্মী ও সাধারণ ভোটারদের ভয় দেখিয়ে বুথের আশপাশ থেকে সরিয়ে দেয়। এর ফলে বহু ভোটার আতঙ্কিত হয়ে পড়েন এবং ভোটদান করতে পারেননি বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এছাড়া নওদায় আম জনতা পার্টির হুমায়ুন কবীরের সঙ্গে তৃণমূল নেতা কর্মীদের হাতাহাতি-বাগযুদ্ধ সপ্তমে ওঠে। অভিযোগ ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূলের লোকজন।সকালে ভোটগ্রহণেও দেরি হয়। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় শুরু হয় ভোট। নওদার এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর জওয়ানরা এলাকায় টহল জোরদার করে এবং আতঙ্কিত ভোটারদের আশ্বস্ত করেন। এরপর নিরাপত্তা বলয়ে সাধারণ মানুষকে পুনরায় বুথে নিয়ে যাওয়া হয়, যাতে তারা নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। যদিও ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা। এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে ভোটের সময় নিরাপত্তা ব্যবস্থা ও অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিয়ে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গোটা বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে বলে জানা গেছে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Jhargram: ঝাড়গ্রামে ভোটের লাইনে দাঁড়িয়ে রামলাল! খবর পেয়ে ছুটে এলেন বনদফতরের কর্মীরা
First Phase Voting: প্রথম দফাতেই শেষ ঘাসফুল! নন্দীগ্রামে বিরাট কথা শুভেন্দুর মুখে!