
West Bengal Election 2026: বঙ্গ বিধানসভা ভোটের আঈর সপ্তা দুয়েকও বাকি নেই! ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক তরজা। ছাব্বিশের কুর্শি দখলে ময়দানে নেমে জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী উভয় শিবিরই। এবার ভোটের আবহে আসন্ন দুই দফা নির্বাচন নিয়ে বড় বার্তা জাতীয় নির্বাচন কমিশনের (National Election Commission)। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে ভোটে সবেতন মিলবে ছুটি।
কমিশন সূত্রে খবর, যে কোনও কোম্পানি, শিল্পসংস্থার কর্মীরা যারা ভোটার, তারা ভোটের দিন Paid holiday বা সবেতন ছুটি পাবেন। জানালো নির্বাচন কমিশন। এমন কোনও কর্মী, যিনি যে কেন্দ্রের ভোটার কিন্তু অন্য জায়গায় কর্মরত, তিনিও ভোটের দিন সবেতন ছুটি পাবেন। এমনকি দৈনিক মজুরির কাজ বা চুক্তিভিত্তিক কর্মীরা ও এই সুবিধা পাবেন। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
গত বিধানসভা নির্বাচন হয়েছিল ৮টি দফায়। এবার মাত্র দুটি দফায় ভোট গ্রহণ হবে পশ্চিমবঙ্গে। তেমনই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গে এবার মাত্র দুটি দফায় ভোট হবে। গোটা উত্তরবঙ্গেই প্রথম দফায় ভোট গ্রহণ হবে। সঙ্গে রাঢ়় বঙ্গ ও জঙ্গলমহলে। অর্থাৎ বঙ্গের অধিকাংশ জেলাতেই প্রথম দফায় ভোট গ্রহণ হবে। প্রথম দফায় ভোটের নির্ঘণ্ট হলো- ২৩ এপ্রিল ২০২৬। দ্বিতীয় দফায় ভোট ২৯ এপ্রিল ২০২৬। ভোটের ফলাফল জানা যাবে ৪ মে। আগামী ৬ মে-র মধ্যে ভোটের সমস্ত কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কমিশন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.