West Bengal Vote: নির্বাচনে হিংসা রুখতে কড়া কমিশন, প্রথম দফায় রাজ্যে মাইক্রো অবজার্ভার-ক্যামেরায় নজরদারি

Published : Apr 08, 2026, 11:28 AM IST

West Bengal Election: রাজ্যজুড়ে বেজে গিয়েছে ভোটের দামামা। ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক পারদ। শাসক-বিরোধী প্রচারে তপ্ত বঙ্গের আবহাওয়া। এই অবস্থায় বাংলায় শান্তিপূর্ণভাবে ভোটপর্ব মেটাতে তৎপর কমিশন। কী বলছে জাতীয় নির্বাচন কমিশন? 

PREV
15
বাংলায় বাড়ছে ভোটের উত্তাপ, তৎপর কমিশন

ভোট বাংলায় হিংসা রুখতে হাই-টেক নজরদারি। রাজ্যে ২০০ মাইক্রো অবজার্ভার ও ৩ হাজার ক্যামেরা মোতায়েন। ভোটের আগে কড়া নজরদারিতে নির্বাচন কমিশন। হিংসা ও অশান্তি রুখতে রাজ্যজুড়ে হাই-টেক কন্ট্রোল রুম তৈরি করেছে কমিশন। মাঠে নামানো হয়েছে ২০০ জন মাইক্রো অবজার্ভার, বসানো হয়েছে প্রায় ৩ হাজার ক্যামেরা।

25
নাকাচেকিংয়ে জোর কমিশনের

প্রথম দফার ভোটের আগে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই নির্বাচনী প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে জোরদার প্রস্তুতি নিচ্ছে Election Commission of India। কমিশন সূত্রে খবর, বুথের ভেতর-বাইরের পাশাপাশি নজরদারি চলবে গুরুত্বপূর্ণ রাস্তা, নাকা চেকিং পয়েন্ট এবং স্পর্শকাতর এলাকাগুলিতেও।

35
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মাইক্রো অবজার্ভার কমিশনের

রাজ্যজুড়ে ইতিমধ্যেই প্রায় ৩ হাজার ক্যামেরা বসানো হয়েছে। স্ট্যাটিক ক্যামেরার পাশাপাশি টহলদারি গাড়ির মাথায় লাগানো বিশেষ ক্যামেরার মাধ্যমেও নজর রাখা হবে পরিস্থিতির উপর। একই সঙ্গে, একটি আধুনিক কন্ট্রোল রুম থেকে ৯০টি বড় স্ক্রিনে লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করবেন ২০০ জন মাইক্রো অবজার্ভার।

45
একগুচ্ছ পদ৭েপ কমিশনের

সন্দেহজনক জমায়েত বা অস্বাভাবিক পরিস্থিতি চিহ্নিত করতে ব্যবহৃত হচ্ছে বিশেষ সফটওয়্যার, যার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। কমিশন জানিয়েছে, ভোটের একদিন আগে থেকেই সব বুথের ক্যামেরা সচল করা হবে। বিশেষ করে স্পর্শকাতর বুথগুলিতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে—প্রতিটি বুথে ভেতরে দুটি এবং বাইরে একটি করে মোট তিনটি ক্যামেরা বসানো হবে।

55
কমিশনের পাশাপাশি তৎপর রাজ্য নির্বাচন দফতর

একই সঙ্গে আসন্ন নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্য নির্বাচন দফতরের। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জারি হওয়া নির্দেশ অনুযায়ী আইএএস অফিসার বিভূ গোয়েলকে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন। নির্দেশিকায় জানানো হয়েছে, বিভূ গোয়েল মূলত SIR ২০২৬-এর আওতায় গঠিত আপিল ট্রাইব্যুনালগুলির সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকবেন। নির্বাচন কমিশন, আপিল ট্রাইব্যুনালের বিচারপতি এবং হাইকোর্টের মধ্যে যোগাযোগের একমাত্র কেন্দ্রবিন্দু হিসেবেও কাজ করবেন তিনি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories