West Bengal Election 2026: শান্তিপূর্ণ ভাবে মিটবে দ্বিতীয় দফায় নির্বাচন, ভোটে অশান্তি এড়াতে একগুচ্ছ পদক্ষেপ কমিশনের

Published : Apr 27, 2026, 09:05 PM IST
Bihar Election Commission update

সংক্ষিপ্ত

West Bengal Election 2026: দ্বিতীয় দফার ভোট ঘিরে রাজ্যে চড়ছে ক্রমশ উত্তেজনার পারদ। ভোট নির্বিঘ্নে মেটাতে একগুচ্ছ পদক্ষেপ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের। কী বললেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন…

West Bengal Election 2026: দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট বার্তা দিলেন—প্রথম দফার মতোই সমগ্র রাজ্যজুড়ে সমন্বিত প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন, লক্ষ্য একটাই: অবাধ, শান্তিপূর্ণ ও নির্ভয়ে ভোটগ্রহণ।

তিনি জানান, নির্বাচনকে কখনও আলাদা করে ‘ফেজ ওয়ান’ বা ‘ফেজ টু’ হিসেবে দেখা হচ্ছে না। গোটা রাজ্যের জন্যই সমানভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথম দফার ভোটে প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং সাধারণ মানুষের যৌথ উদ্যোগে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে—এই অভিজ্ঞতাকেই ভিত্তি করে দ্বিতীয় দফায় আরও জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে।

দ্বিতীয় দফায় নির্বাচন নিয়ে সতর্ক কমিশন:-

মুখ্য নির্বাচনী আধিকারিক নিজে একাধিক জেলা, গ্রাম এবং চিহ্নিত ‘ভালনারেবল’ এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। তাঁর কথায়, মানুষের মধ্যে ভোট দেওয়ার ব্যাপারে প্রবল আগ্রহ রয়েছে। প্রথম দফায় প্রায় ৯৩ শতাংশ ভোটদানের হার এক নতুন মানদণ্ড তৈরি করেছে, এবং দ্বিতীয় দফায় অনেক জায়গাতেই মানুষ সেই হার ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে।

তিনি আরও বলেন, দ্বিতীয় দফায় আসনের সংখ্যা কম (১৪২), ফলে এলাকা নিয়ন্ত্রণ বা ‘এরিয়া ডমিনেশন’ আরও কার্যকরভাবে করা সম্ভব হবে। প্রথম দফায় ব্যবহৃত প্রোটোকল ও মেশিনারি ইতিমধ্যেই ‘ট্রায়েড অ্যান্ড টেস্টেড’—প্রয়োজনে সামান্য সংযোজন করে আরও শক্তিশালী করা হবে।

নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় ছিটেফোঁটা অশান্তির প্রসঙ্গে তিনি জানান, এ ধরনের ঘটনা নতুন নয় এবং প্রথম দফার আগেও কিছু ঘটনা ঘটেছিল। তবে ভোটের দিন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। তাঁর আশ্বাস, আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য ও কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, এবং শেষ পর্যন্ত আইনের শাসনই প্রতিষ্ঠিত হবে।

ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা অত্যন্ত স্পষ্ট—ভোট দেওয়া একটি সাংবিধানিক অধিকার, যা থেকে কোনও যোগ্য ভোটারকে বঞ্চিত করা যাবে না। কোনও ধরনের ভয়ভীতি বা বাধার সম্মুখীন হলে ভোটাররা কন্ট্রোল রুম, স্থানীয় থানার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারবেন।

সব মিলিয়ে কমিশনের দাবি, প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে তারা সম্পূর্ণ প্রস্তুত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর সরকার গঠনের আশাপ্রকাশ থেকে ধোনির রেকর্ড ভাঙলেন রিঙ্কু, সারাদিনের খবর এক ক্লিকে
কলকাতা বন্দরে শেষ দিনের প্রচারে এসে ফিরহাদকে চ্যালেঞ্জ রাকেশ সিংয়ের, দেখুন ভিডিও