West Bengal Election 2026: কেশপুরে ভোট দিতে গিয়ে মৃত মহিলা ভোটার, পটাশপুরে মৃত আরও ১

Published : Apr 23, 2026, 12:12 PM IST
election

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গের প্রথম দফা ভোটের দিনেই দুটি মর্মান্তিক ঘটনা ঘটে। কেশপুরে ভোট দিয়ে বেরিয়ে এক মহিলা ভোটারের মৃত্যু হয়, যিনি দুঃশ্চিন্তায় ছিলেন বলে জানা যায়। অন্যদিকে, পটাশপুরেও গরমে অসুস্থ হয়ে আরও এক ভোটারের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

ভোট দিতে গিয়ে মৃত মহিলা ভোটার। কেশপুর বিধানসভার দিঘা বুথে ভোট দিয়ে বেরনোর পর মারা গেলেন এক মহিলা ভোটার। মৃতের নাম ইসরাতন বিবি। তিনি কেশপুরের সীমাগেরিয়ার বাসিন্দা। বয়স পঞ্চাশের কাছাকাছি।

বৃহস্পতিবার সকালে ভোট দিয়ে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ভোট দিয়ে বেরনোর পরেই ঘটে এমন ঘটনা। ইসরাতন বিবি বাড়িতে আছে দুই ছেলে ও স্বামী। জানা যায়, এসআইআর-এ বাদ গিয়েছিল স্বামীর নাম। এই নিয়ে সে দুঃশ্চিন্তায় ছিলেন। ওই এলাকায় তৃণমূল প্রার্থী শিউলি সাহা মৃতের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান।

শিউলি সাহা বলেন, এটা গণতন্ত্রের লজ্জা। ভোটের দিন এমন দেখতে হবে ভাবিনি। পরিবারের কারও নাম নেই, খুব টেনশনে ছিলেন। তিনি আজ ভোট দিয়ে মারা গেলেন। এদিকে পটাশপুরের মারা গিয়েছেন একজন। পটাশপুরের বামনবাড় জুনিয়ার হাইস্কুলের ২৩৪ নম্বর বুথেও ভোটারের মৃত্যুর খবর এসেছে। সূত্রের খবর, গরমে অসুস্থ হয়ে মারা যান নৃপেন্দ্রনাথ দাস। বয়স ৫৮ বছর।

এদিকে, আজ প্রথম দফা ভোট। আজ ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। কমিশন সূত্র জানা গিয়েছে, মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথ আছে। প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ১,৪৭৮ জন প্রার্থী। এর মধ্যে মহিলা প্রার্থীদের সংখ্যা ১৬৭ জন। আয়তনের নিরিখে সবচেয়ে ছোট বিধানসভা কেন্দ্র হল শিলিগুড়ি। আয়তন ৪১.৯ বর্গ কিলোমিটার। সবচেয়ে বড় কেন্দ্র কালিম্পং। ভোটার সংখ্যা সবচেয়ে বেশি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। সেখানে ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৬ হাজার। আর সব থেকে ছোট কেন্দ্র মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। সেখানে ভোটার সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার। এদিকে আজই রাজ্যে একাধিক সভা রয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনিও ২টি জনসভা এবং ১টি রোড শো করবেন। আজ দুপুর আড়াইটে নাগাদ হুগলির বলাগড়ে জনসভা করবেন অমিত শাহ। বিকেল পৌনে চারটে নাগাদ পুরশুড়ায় মায়াপুর মনপীঠ মাঠে সভা করবেন তিনি। এই দিন সাড়ে পাঁচটা নাগাদ মধ্যমগ্রামে রোডশো করার করা অমিত শাহের।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal Elections 2026: হুমায়ুন ময়দানে নামতেই তেড়ে এল মমতার ভক্তরা! কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল বনাম জেইউপি
School Summer vacation: ৬ মে পর্যন্ত বন্ধ রাজ্যের স্কুলগুলো, বাংলায় কবে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি?