West Bengal Election 2026: "দশ জন্মেও আঁচড় কাটতে পারবে না", ফলতা উপনির্বাচন প্রসঙ্গে কমিশনকে নিশানা অভিষেকের

Published : May 03, 2026, 10:12 AM IST
West Bengal Election 2026: "দশ জন্মেও আঁচড় কাটতে পারবে না",  ফলতা উপনির্বাচন প্রসঙ্গে কমিশনকে নিশানা অভিষেকের

সংক্ষিপ্ত

West Bengal Election Result 2026: কমিশনের এই সিদ্ধান্তকে রীতিমতো নিশানা করে কড়া ভাষায় সমালোচনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।  

West Bengal Election Result 2026: বিস্ফোরক অভিষেক। ফলতা বিধানসভা কেন্দ্রে গত ২৯ এপ্রিল, বিক্ষিপ্ত অশান্তি হওয়ার জেরে সেখানকার ২৮৫ টি বুথে ফের ভোটগ্রহণের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (West Bengal Election 2026)। আগামী ২১ মে, ফলতায় পুনর্নির্বাচন হবে। ফলপ্রকাশ হবে আগামী ২৪ মে (abhishek banerjee news)।

কমিশনকে নিশানা অভিষেকের

অন্যদিকে, কমিশনের এই সিদ্ধান্তকে রীতিমতো নিশানা করে কড়া ভাষায় সমালোচনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে, এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লেখেন, “তোমার বাংলা বিরোধী গুজরাটি গ্যাং এবং তাদের দালাল জ্ঞানেশ কুমারের পক্ষে আমার ডায়মন্ডহারবার মডেলে সামান্য আঁচড় কাটতে গেলে দশ জন্মেও যথেষ্ট হবে না। তোমার যা কিছু আছে, সব নিয়ে এসো। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, ফলতায় চলে এসো। তোমাদের সবচেয়ে শক্তিশালীকে পাঠাও, দিল্লির কোনো এক গডফাদারকে পাঠাও। যদি সাহস থাকে, ফলতায় প্রতিদ্বন্দ্বিতা করো।"

 

 

প্রসঙ্গত, শনিবার রাতেই ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। যদিও এই সিদ্ধান্তের নেপথ্যে আদতে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই অভিযোগ করছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সেটা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্টে। 

তারপরেই নির্বাচন কমিশনকে এই বিষয়টি নিয়ে কার্যত, চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলছেন, ফলতায় যত বেশি না নির্বাচনী যুদ্ধ হতে চলেছে, তার থেকে অনেক বেশি হবে স্নায়ুর লড়াই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Dilip Ghosh: ফলতায় ২১মে ২৮৫টি বুথে আবার নির্বাচন, কী প্রতিক্রিয়া দিলীপ ঘোষের?
Humayun Kabir: তার দলের সমর্থন নিয়েই গড়তে হবে সরকার! ৪ মে-র পর মমতা-অভিষেক কোথায় যাবেন? ঠিকানা বলে দিলেন হুমায়ুন