West Bengal Election Result 2026: হাজার হাজার তরুণ-তরুণীদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছিল (Singur news)। একটা গড়ে ওঠা আস্ত শিল্প তিলে তিলে শেষ হয়ে যাওয়া দেখেছিল গোটা রাজ্যবাসী। সেই সিঙ্গুর! টাটার কারখানা চলে যাওয়া এবং তারপর শুধুই নিস্তব্ধতা। কার্যত, শিল্পের শ্মশানে পরিণত হওয়া সিঙ্গুর যেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে উপযুক্ত জবাব দিল (West Bengal Election Result 2026)।
সিঙ্গুরে সম্ভবত হারতে চলেছেন তৃণমূল প্রারতি তথা সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ বেচারাম মান্না। যে সিঙ্গুর আন্দোলনের মধ্য দিয়ে গত ২০১১ সালে, রাজ্যে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সিঙ্গুরেই এবার তাঁর দল অনেকটা পিছিয়ে রয়েছে।
সর্বশেষ ট্রেন্ড অনুযায়ী, সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুপ কুমার দাস এগিয়ে আছেন প্রায় ১৯,৮৩৫ ভোটে। এখনও গণনা অনেকটাই বাকি। তবে নির্বচনের আগে এশিয়ানেট নিউজ বাংলা যখন গোটা সিঙ্গুর নিয়ে বিশেষ কভারেজ করে, তখনই পরিবর্তনের একটা আভাস পাওয়া গেছিল।
কারণ, বেশিরভাগ গ্রামবাসীই জানান, শিল্প না হয়ে আদতে কিছুই লাভ হয়নি তাদের। বরং, ক্ষতিই হয়েছে। এখন শুধু জমিতে ”বুনো শুয়োর" চড়ে বেড়ায় বলে অনেকে জানান। অনেকে তো আবার সরাসরি পরিবর্তনের পক্ষে মুখ খোলেন।
আর বিধানসভা নির্বাচনের ফল বেরোতেই যেন ছবিটা ক্রমশ স্পষ্ট হতে শুরু করে দিয়েছে। এখনও অবধি পাওয়া তথ্য অনুযায়ী, সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুপ কুমার দাস পেয়েছেন মোট ৭৮,৯২৫ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেচারাম মান্নার ঝুলিতে ৫৯,০৯০ ভোট।
বিজেপি এগিয়ে আছে ১৯,৮৩৫ ভোটে। সিঙ্গুরের মানুষের রায় কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখনও ভোট গণনার কাজ চলছে। চূড়ান্ত ফলাফল সামনে আসতে বিকেল হবে। তবে একটি বিষয় মোটের উপর পরিষ্কার যে, গোটা রাজ্যের একাধিক কেন্দ্রের মতো সিঙ্গুরেও বিদায়ঘণ্টা বেজে গেছে তৃণমূলের। সিঙ্গুর থেকে কার্যত, উৎখাত তৃণমূল। বড় জয়ের পথে বিজেপি এবং জবাব দিচ্ছে শিল্পের শ্মশান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.