West Bengal Election Result 2026: ভোটের বেটিং! উড়ছে লাখ লাখ টাকা, সাট্টা বাজারে আলাদাই 'খেলা'

Published : May 03, 2026, 11:49 PM IST
West Bengal Election Result 2026: ভোটের বেটিং! উড়ছে লাখ লাখ টাকা, সাট্টা বাজারে আলাদাই 'খেলা'

সংক্ষিপ্ত

West Bengal Election Result 2026: প্রসঙ্গত, ২৩ এবং ২৯ এপ্রিল, দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ হয়েছে। ৪ মে, অর্থাৎ সোমবার হবে গণনা। মোট ৭৭টি কেন্দ্রে ভোট গণনার কাজ হবে। কিন্তু জিতবে কে? তৃণমূল? নাকি বিজেপি? সেই উত্তর সময় দেবে। কিন্তু রাজ্য বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের আগেই কার্যত, সাট্টা বাজারে লাখ লাখ টাকা বিনিয়োগ হয়ে গেছে।

West Bengal Election Result 2026: বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের আগেই সাট্টা বাজারে উড়ছে লাখ লাখ টাকা (election result prediction)। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই সোমবার, সামনে আসবে রাজ্য বিধানসভা ভোটের ফলাফল (West Bengal Election Result 2026)। 

সাট্টা বাজারে আলাদাই 'খেলা'

প্রসঙ্গত, ২৩ এবং ২৯ এপ্রিল, দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ হয়েছে। ৪ মে, অর্থাৎ সোমবার হবে গণনা। মোট ৭৭টি কেন্দ্রে ভোট গণনার কাজ হবে। কিন্তু জিতবে কে? তৃণমূল? নাকি বিজেপি? সেই উত্তর সময় দেবে। কিন্তু রাজ্য বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের আগেই কার্যত, সাট্টা বাজারে লাখ লাখ টাকা বিনিয়োগ হয়ে গেছে। 

কোনও কোনও বেটিং ওয়েবসাইটে এগিয়ে বিজেপি। আবার কোনও কোনও প্ল্যাটফর্মে এগিয়ে তৃণমূল। কিন্তু মজার বিষয় হচ্ছে, ট্রেড ভলিউম বা লেনদেনের পরিমাণে তৃণমূল অনেক এগিয়ে আছে। পরিসংখ্যান বলছে, তৃণমূলের পক্ষে বিনিয়োগ হয়েছে প্রায় ১৮ লক্ষ ডলার এবং বিজেপির পক্ষে তা গিয়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ডলার। 

বিনিয়োগ হয়েছে প্রায় ১৮ লক্ষ ডলার?

ফলে, বোঝাই যাচ্ছে যে, বঙ্গে নির্বাচন নিয়ে উত্তাপ চারিদিকে। রাজনীতি এবং ভোটের ফল যেন পুরো ব্যবসা। লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ এবং পুঁজির আঁতুড়ঘর। কিন্তু সেটা যাই হোক না কেন, বিশ্লেষকদের মধ্যে অনেকেই দাবি করছেন, এবারের ভোটে বুথ ফেরত সমীক্ষা খুব একটা মিলবে না। 

অনেকের মতে, এবারের ভোটে নির্ণায়ক ভূমিকা নিতে পারে বাম-কংগ্রেস-আইএসএফ। তাই ভোটবাক্স খুললেই অনেক উত্তর পাওয়া যাবে। কিন্তু নির্বাচনের ফলপ্রকাশের আগেই সাট্টা বাজারে উড়ছে লাখ লাখ টাকা। কেউ টাকা লাগাচ্ছেন তৃণমূলের হয়ে, তো কেউ আবার বিজেপির হয়ে। কেউ কেউ আবার কোন হারবে, সেই পকেটেও টাকা ঢালছেন।

স্ট্রং রুম এবং ভোট গণনার বাইরে সাট্টা বাজারে আদতেই আলাদাই 'খেলা' চলছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

TMC না BJP, কার হাতে ৫ বছর থাকবে নবান্নের চাবি? জ্যোতিষ থেকে AI সমীক্ষা- দেখুন কী বলছে
Noapara: ভোট গণনার আগেই তুলকালাম! নোয়াপাড়ায় রাস্তার ধারে উদ্ধার বস্তা ভর্তি VVPAT স্লিপ!