West Bengal Elections 2026: 'চাষি কেন মরছে?' অস্বস্তিতে আরামবাগের তৃণমূল প্রার্থী

Published : Mar 25, 2026, 06:12 PM IST
AITC Candidate Mita Bag

সংক্ষিপ্ত

2026 West Bengal Legislative Assembly Election: বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই রাজ্যজুড়ে প্রচার শুরু হয়ে গিয়েছে। সব দলের প্রার্থীরাই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। এরই মধ্যে হুগলি জেলার আরামবাগে প্রচারে গিয়ে সাধারণ মানুষের কড়া প্রশ্নের মুখে অস্বস্তিতে পড়লেন তৃণমূল কংগ্রেস (AITC) প্রার্থী মিতা বাগ।

DID YOU KNOW ?
প্রশ্নের মুখে শাসক দল
রাজ্যে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর এবারের বিধানসভা নির্বাচনের আগে প্রতিষ্ঠান-বিরোধিতার মোকাবিলা করতে হচ্ছে শাসক দলকে।

AITC News: হুগলি জেলার আরামবাগ বিধানসভা কেন্দ্রে প্রচারে বেরিয়ে একের পর এক কঠিন প্রশ্নের মুখে পড়তে হল তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগকে। মায়াপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের বামসা, আমরেল-সহ বিভিন্ন গ্রামে জনসংযোগে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভ, অভিমান ও হতাশার ছবি স্পষ্টভাবে সামনে আসে। এক চাষির স্ত্রী আক্ষেপ করে বলেন, তাঁর স্বামী দিনরাত মাঠে খেটে সংসার চালান। সেই কষ্টের টাকায় ছেলেকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করিয়েছেন। এমনকী, তিন লক্ষ টাকা খরচ করে ট্রেনিংও করিয়েছেন। তবুও এখনও চাকরি জোটেনি। ছেলের বিয়েও দিতে পারছেন না। হতাশার সুরে তিনি স্পষ্ট জানিয়ে দেন, 'যে চাকরি দেবে, তাকেই ভোট দেব।'

'চাষি কেন মরছে?'

এরপর অপর এক চাষি সরাসরি প্রশ্ন তোলেন কৃষকদের দুর্দশা নিয়ে। তাঁর অভিযোগ, আলুর দাম নেই। সীমান্ত বন্ধ থাকার কারণে রফতানিতে সমস্যা হচ্ছে। ফলে চাষিরা চরম সংকটে পড়ছেন। তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, 'চাষি কেন মরছে?' এই কঠোর ও অস্বস্তিকর প্রশ্নে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এই প্রশ্নেই সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ স্পষ্ট ধরা পড়ে।

সরকারি প্রকল্প নিয়েও ক্ষোভ

শুধু কৃষকদের সমস্যাই নয়, সরকারি প্রকল্প নিয়েও ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। এক মহিলা অভিযোগ করেন, বহুবার সরকারি বাড়ির জন্য আবেদন করেছেন। প্রশাসনের লোক এসে ছবি তুলে নিয়ে গেলেও এখনও পর্যন্ত তিনি বাড়ি পাননি। এই অভিযোগ শুনে শাসক দলের প্রার্থী এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। এদিন টানা প্রচারে ক্লান্ত হয়ে পড়লেও থেমে থাকেননি প্রার্থী। মাঝেমধ্যে মুখে জল ছিটিয়ে নিজেকে সতেজ করে আবার মানুষের মধ্যে ফিরে যান। নানা অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হয়েও তিনি প্রচারে কোনও খামতি রাখেননি। তবে এই প্রচার পর্বে সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভ যে সামনে চলে এসেছে, তা স্পষ্ট। ফলে মোটেই স্বস্তিতে নেই মিতা

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৯
২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ।
এবারের বিধানসভা নির্বাচনে দুই দফায় ভোটগ্রহণ করা হবে। ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণের পর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: 'তৃণমূলকে এবার প্রত্যাখ্যান করবে মহিলারাও' চরম ধুয়ে দিলেন শমীক
Suvendu Adhikari: ‘২৬-এর পরই আসল হিসেব!’ পটাশপুর থেকে মমতাকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর