West Bengal Assembly Elections 2026 Exit Poll: এখনও পর্যন্ত বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট (West Bengal Assembly Elections 2026 Phase 2) শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মোট ১৪২ আসনে ভোটগ্রহণ হয়েছে। তার মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর কেন্দ্র।
West Bengal Assembly Elections 2026 Exit Poll: এখনও পর্যন্ত বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট (West Bengal Assembly Elections 2026 Phase 2) শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মোট ১৪২ আসনে ভোটগ্রহণ হয়েছে। তার মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর কেন্দ্র। সেখানে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে লড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণের মধ্য দিয়েই বর্তমান নির্বাচনী মরসুমের সমাপ্তি ঘটছে। কারণ তামিলনাড়ু, কেরালাম, আসাম এবং পুদুচেরিতে ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলটির ফলাফল ৪ মে ঘোষণা করা হবে।
বাংলার নির্বাচনের দ্বিতীয় দফায় মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে ২২০ জন মহিলা। কলকাতার ১১টি আসন-সহ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভোট হয়েছে। দ্বিতীয় দফার এই ১৪২টি আসনে মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৬৪ লক্ষ ৭৪ হাজার ৩০৬ এবং মহিলা ভোটার ১ কোটি ৫৭ লক্ষ ৪০ হাজার ২১৬২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৭৯২ জন। দ্বিতীয় দফার ১৪২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তফসিলি জাতি (এসসি)-র জন্য সংরক্ষিত রয়েছে ৩৪টি আসন এবং তফসিলি জনজাতি (এসটি)-র জন্য সংরক্ষিত রয়েছে একটি আসন। আয়তনে সবচেয়ে ছোট কেন্দ্র জোড়াসাঁকো, সবচেয়ে বড় কল্যাণী। তবে ভোটারের সংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় কেন্দ্র হুগলি জেলার চুঁচুড়া। সেখানে ২.৭৫ লক্ষ ভোটার রয়েছেন। ভোটারের সংখ্যার নিরিখে সবচেয়ে ছোট কেন্দ্র উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। এই কেন্দ্রে ১.১৭ লক্ষ ভোটার রয়েছেন।
দুই দফার এই নির্বাচনে দ্বিতীয় দফাই মূলত ক্ষমতা দখলের চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয় দফার লড়াইয়ে একাধিক ‘স্টার’ এবং হেভিওয়েট প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ ইভিএমে বন্দি হয়েছে।
দ্বিতীয় দফার ১৪২ আসনে কোন দল কোন আসনে জিততে পারে
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.