বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার ১০০০ টাকা দিল সরকার, ২০০০ টাকা করে কবে থেকে পাবেন?

Published : Jun 08, 2026, 09:25 AM IST

বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রাপকদের জন্য সুখবর। সরকার এই সামাজিক প্রকল্পগুলির টাকা দেওয়া শুরু করেছে। মে মাসে টাকা না দেওয়া হলেও জুন মাসের টাকা ঢুকতে শুরু করেছে।

PREV
16

বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রাপকদের জন্য সুখবর। সরকার এই সামাজিক প্রকল্পগুলির টাকা দেওয়া শুরু করেছে। মে মাসে টাকা না দেওয়া হলেও জুন মাসের টাকা ঢুকতে শুরু করেছে। অনেকেই টাকা পেয়েও গিয়েছেন। বাকিদেরও কয়েকদিনের মধ্যে টাকা ঢুকবে।

26

সরকারে তরফে ১০০০ টাকা করে দেওয়া হয়েছে। হঠাৎ করেই টাকা দিতে শুরু করেছে সরকার।

36

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। প্রায় ৫০ লক্ষ মহিলা ৩ হাজার টাকা পেয়ে গিয়েছেন। তিন মাস ধরে নতুন করে আবেদনের প্রক্রিয়া চলবে অন্নপূর্ণা যোজনার।

46

জানা গিয়েছিল, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বেড়ে দ্বিগুণ করতে পারে সরকার। বাড়িয়ে ২ হাজার টাকা করা হতে পারে। তবে জুন মাসে ১০০০ টাকা করেই দেওয়া হয়েছে। কবে থেকে ২০০০ টাকা দেওয়া হবে সে সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। 

56

আপনার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকেছে কি না তা আপনি বাড়ি বসেই জানতে পারবেন। তার জন্য সরকারি ওয়েবসাইটে যেতে হবে।

66

আপনি https://jaibangla.wb.gov.in/login-এই সাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। Track Applicant Status-এ ক্লিক করবেন। তারপর অন্য একটা পেজ খুলবে। সেখানে স্কিমের নাম দিয়ে, মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনার যদি টাকা ঢুকে গিয়ে থাকে তাহলে ওখানে Payment Success লেখাটি দেখাবে। টাকা না ঢুকলে Payment Under Processes দেখাবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories