বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি মেনে রাজ্যে ১ জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাসে যাতায়াত বিনামূল্যে হতে চলেছে। এই সুবিধা পেতে একটি বিশেষ পিংক কার্ডের প্রয়োজন হবে। জেনে নিন কোথায় মিলবে এই পিংক কার্ড।
বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহারেই জানিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে যাওয়া-আসা ফ্রি করে দেবে। সেই কথা রেখে ১ জুন থেকে সরকারি বাসে যাতায়াত ফ্রি হতে চলেছে।
25
অন্যান্য রাজ্যে মহিলারা এতদিন এই সুবিধা পেলেও এই রাজ্যে সদ্য চালু হতে চলেছ এই ব্যবস্থা। যা কার্যকর হবে ১ জুন থেকে। এখন প্রশ্ন হল যে কোনও সরকারি বাসে উঠলেই কি ফ্রি?
35
জানা গিয়েছে, সরকারি বাসে বিনামূল্যে চাপতে হলে দরকার পিংক কার্ড। সেই কার্ড দেখালে তবেই সুবিধা মিলবে বিনামূল্যে ভ্রমণের। তবে, যতদিন সেই কার্ড না আসছে, ততদিন আধার কার্ড বা ভোটার কার্ড দেখিয়ে সুবিধা নিতে পারেন।
জানা গিয়েছে, পরিবহণ দফতরের তরফে সরকারি বাসের সমীক্ষা হয়েছে। কত সংখ্যক মহিলা প্রতিদিন যাতায়াত করে, সে বিষয় তথ্য সংগ্রহ করা হয়েছে। সূত্রের খবর, কলকাতা শহরে প্রতিদিন ১ লক্ষ ৮০ হাজার মহিলা সরকারি বাসে যান। গোটা রাজ্যে সংখ্যা ৪ লক্ষের কাছাকাছি।
55
এখন প্রশ্ন কোথা থেকে মিলবে এই কার্ড? এবিষয় এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে মনে করা হচ্ছে, বিডিও, এসডিও অফিস,পুরসভাতে মিলবে এই কার্ড।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.