পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের ছুটির তালিকায় বড়সড় কাটছাঁটের পথে রাজ্য সরকার। বছরে প্রায় ৫০ দিনের সরকারি ছুটি কমিয়ে ৪০ দিন করার পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের ছুটির তালিকায় বড়সড় কাটছাঁটের পথে রাজ্য সরকার। বছরে প্রায় ৫০ দিনের সরকারি ছুটি কমিয়ে ৪০ দিন করার পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে দাঁড়িয়ে ফের সেই ইঙ্গিত দিলেন তিনি। শুধু তাই নয়, আগের সরকারের ছুটি দেওয়ার প্রবণতা নিয়েও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী।
26
এদিন নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা হস্তান্তরের ঘোষণা করতে গিয়ে সরকারি ছুটির প্রসঙ্গ তোলেন শুভেন্দু। তাঁর কথায়, ''আমাদের এই রাজ্য তো, ছুটি ছুটি করতে করতে ছুটির রাজ্যে চলে গিয়েছিল। শীতঘুমে চলে গিয়েছিল।'' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মীদের ছুটির সংখ্যা কমানোর জন্য অর্থসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে অর্থ দফতরের তরফে ৪৫ দিনের একটি ছুটির তালিকা তৈরি করা হয়েছিল। কিন্তু সেই তালিকাতেও সন্তুষ্ট নন তিনি। ছুটির সংখ্যা আরও কমিয়ে ৪০ দিন করার নির্দেশ দিয়েছেন।
36
শুভেন্দুর বক্তব্য, রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে বহু কাজ বকেয়া পড়ে রয়েছে। সেই কাজ দ্রুত শেষ করতে প্রশাসনে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনা প্রয়োজন। মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে ছুটি চলার পর অফিস খুলেছে। মাঝখানে দু-একদিন কাজ হলেও ফের দীপাবলি ও ভাইফোঁটার ছুটিতে সরকারি কাজকর্ম ব্যাহত হয়েছে বলে তাঁর দাবি। পূর্ববর্তী তৃণমূল সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন, আগের সরকার মনে করত, পে কমিশন বা ডিএ দেওয়া হবে না, তাই বেশি ছুটি দিলে কাজও কম করতে হবে। ফাইলও আসবে না।
46

56
তৃণমূল সরকারের আমলে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান এবং মনীষীদের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটির সংখ্যা বেড়েছিল। ভাইফোঁটা, ছটপুজো, শিবরাত্রি, করম পুজো, জামাইষষ্ঠী-সহ একাধিক দিন ছুটির তালিকায় রয়েছে। তবে নতুন করে কোন কোন ছুটি বাতিল বা কমানো হবে, তা এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। অর্থ দফতরের নতুন তালিকা এবং সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই বিষয়টি স্পষ্ট হবে।
66
অর্থাৎ, আপাতত ৫০ দিন থেকে ৪০ দিন ছুটিতে নামানোর পরিকল্পনা রয়েছে। কিন্তু কোন কোন দিন সরকারি কর্মীরা ছুটি পাবেন না, তার জন্য অপেক্ষা করতে হবে সরকারি বিজ্ঞপ্তির। সরকারি ছুটির ক্যালেন্ডার তৈরির কাজ চলছে। শীঘ্রই তা প্রকাশিত হবে। সাধারণত ডিসেম্বর মাসে আগামী বছরের ছুটির ক্যালেন্ডার প্রকাশিত হয়।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.