বৈঠকে কাটল জট, আজ একগুচ্ছ রেল প্রকল্প নিয়ে বড় ঘোষণার সম্ভাবনা রাজ্যের, তালিকায় কী কী?

Published : Jun 06, 2026, 07:59 AM IST

রাজ্যে একাধিক আটকে থাকা রেল প্রকল্পের জট কাটার সম্ভাবনা দেখা দিয়েছে। ৩৩টি রেল ওভারব্রিজ, তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ এবং নবদ্বীপ ধাম ও ছাতনা-মুকুটমণিপুরের মতো প্রকল্পগুলি নিয়ে নতুন সিদ্ধান্ত গৃহীত হতে পারে। জেনে নিন তালিকায় কী কী?

PREV
15

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক নতুন নতুন উদ্যোগ নিয়ে চলেছে। আজও একগুচ্ছ রেল প্রকল্প নিয়ে বড় ঘোষণার সম্ভাবনা আছে রাজ্যের। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, মালদহ, মুর্শিদাবাদা, উত্তর দিনাজপুর,ঝাড়গ্রা ও পুরুলিয়ায় একাধিক রেল প্রকল্পে গতি আনার উদ্যোগ নিয়েছে রাজ্য। আজ গৃহীত হতে পারে নতুন উদ্যোগ।

25

আজ শনিবার কাটতে চলছে রাজ্যের একাধিক রেল প্রকল্পের জট। জনপ্রতিনিধিদের সঙ্গে এই নিয়ে হবে বৈঠক। ৩৩টি রেল ওভারব্রিজ, তৃতীয় ও চতুর্থ রেললাইন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ শুরু হতে পারে বলে খবর।

35

তেমনই দীর্ঘদিন ধরে আটকে থাকা নবদ্বীর ধাম-নবদ্বীপ ঘাট এবং ছাতনা মুকুটমণিপুর-সহ একাধিক প্রকল্প নিয়ে নতুন সিদ্ধান্ত আজ গৃহীত হতে পারে। আশা করা যাচ্ছে  এমনটাই। 

45

রেলমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে জমি সংক্রান্ত জট কাটার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখা আজ চূড়ান্ত হতে পারে। এমনই আন্দাজ বিশেষজ্ঞদের। 

55

এদিকে আবার আটকে থাকা প্রায় ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের জট কাটতে পারে আজকের বৈঠকে। আলোচনা হতে পারে চিকেনস নেক এলাকার রেল প্রকল্প নিয়ে। তেমনই আজ দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories