Paddy Procurement: সহায়ক মূল্যে ২ লক্ষ টন ধান কিনবে রাজ্য, কবে থেকে শুরু-কুইন্টালে দাম কত?

Published : May 25, 2026, 04:06 PM IST

ধান কেনা নিয়ে নির্দেশিকা জারি করল নতুন সরকার। চলতি বোরো-রবি মরশুমে চাষিদের কাছ থেকে ২ লক্ষ টন ধান কেনার নির্দেশিকা জারি করেছে খাদ্য দফতর। ১ জুন থেকে এই ধান কেনা হবে।

PREV
16

ধান কেনা নিয়ে নির্দেশিকা জারি করল নতুন সরকার। চলতি বোরো-রবি মরশুমে চাষিদের কাছ থেকে ২ লক্ষ টন ধান কেনার নির্দেশিকা জারি করেছে খাদ্য দফতর। ১ জুন থেকে এই ধান কেনা হবে। ইতিমধ্যেই ৪৮ লক্ষ টনের কিছু বেশি পরিমাণ ধান ২৭ লক্ষের বেশি চাষির কাছ থেকে নভেম্বর থেকে মে মাসের মধ্যে কেনা হয়েছে।

26

খাদ্য দফতর জানিয়েছে, কেন্দ্রীয় ক্রয় কেন্দ্র (সিপিসি) থেকে শুধু নতুন করে ধান কেনা হবে। অস্থায়ী ক্রয় শিবির এখন হবে না। প্রতি সিপিসিতে প্রতিদিন ৩০ জন করে চাষি ধান বিক্রি করতে পারবেন। কৃষকবন্ধু প্রকল্পে নথিভুক্তরা জমির পরিমাণ ভিত্তিতে ধান বেচতে পারবেন ১৫ থেকে ৯০ কুইন্টাল পর্যন্ত। অনথিভুক্ত চাষিরা বিডিও-র অনুমোদন নিয়ে ১০ কুইন্টাল পর্যন্ত ধান বেচতে পারবেন।

36

১২টি জেলা থেকে কত পরিমাণ ধান কেনা হবে সেটাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের কোটা সর্বোচ্চ ৩০ হাজার কুইন্টাল নির্দিষ্ট করা হয়েছে।

46

এই বছর ৬৯ টাকা কুইন্টাল প্রতি বৃদ্ধি পেয়েছে দাম। গতবছর সব মিলিয়ে কুইন্টাল প্রতি সহায়ক মূল্য ছিল ২৩২০ টাকা। এই বছর বেড়ে হয়েছে ২৩৮৯ টাকা।

56

এখন আর চাষিদের লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে না। আগে থেকে ঘরে বসেই সরকারি পোর্টালে ধান বিক্রির আবেদন করতে পারবেন তাঁরা। সেখানে চাষিরা ধান বিক্রির তারিখ ও সময় ধার্য করতে পারছেন। ধান বিক্রির টাকা সরাসরি চাষিদের ব্যাঙ্ক একাউন্টে পাঠানো হয়। ধান বিক্রির তিনদিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন কৃষকরা। একজন কৃষক সারা বছরে মোট ৯০ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন।

66

কীভাবে ধান বিক্রির জন্য ডেট বুকিং করবেন?

  • প্রথমে আপনাকে https://epaddy.wb.gov.in/schdulenew.aspx লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এরপর Farmer Self Scheduling এ ক্লিক করুন।
  • এরপর রেজিস্ট্রেশন নাম্বার ও ক্যাপচার কোর্ড বসিয়ে দিয়ে সাবমিট করুন।
  • রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে, সেটা দিয়ে লগইন করুন।
  • এরপর পরবর্তী ৩০ দিনের মধ্যে (ছুটির দিন ছাড়া) যে কোনও তারিখ বেছে নিতে পারবেন।
  • এরপর তারিখ বেছে নিয়ে কৃষককে সাবমিটে ক্লিক করতে হবে।
  • এবার একটি QR কোড স্লিপ তৈরি হবে, যা ডাউনলোড করা যাবে।
  • শিডিউলের পর কৃষক নির্দিষ্ট দিনে ধান নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories