Municipal Elections: কালীপুজোর পরই পুরভোটের প্রস্তুতি, নভেম্বরে ভোটের সম্ভাবনা

Published : Sep 24, 2026, 07:26 PM IST
west bengal municipal election kolkata howrah seven civic bodies 2026

সংক্ষিপ্ত

দুর্গাপুজো শেষ হলেই রাজ্যে ফের ভোটের আবহ। কলকাতা-সহ সাতটি পুরসভায় নভেম্বরের শেষ দিকে নির্বাচন হতে পারে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। যদিও এখনও ভোটের দিনক্ষণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের শেষ সপ্তাহে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতে পারে।

দুর্গাপুজো শেষ হলেই রাজ্যে ফের ভোটের আবহ। কলকাতা-সহ সাতটি পুরসভায় নভেম্বরের শেষ দিকে নির্বাচন হতে পারে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। যদিও এখনও ভোটের দিনক্ষণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের শেষ সপ্তাহে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতে পারে। সেই হিসাবে নভেম্বরের শেষ সপ্তাহে ভোটগ্রহণ এবং ডিসেম্বরের শুরুতে গণনার সম্ভাবনা রয়েছে।

যে সাতটি পুরসভায় ভোট হওয়ার কথা, সেগুলি হল কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং। এই সাত পুরসভায় মোট ৬৩০১টি বুথে ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। ভোটের পরিকাঠামো ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন। আগামী সপ্তাহ থেকেই কয়েকটি জেলায় ইভিএম পৌঁছনোর কাজ শুরু হতে পারে।

সম্ভাব্য সূচি কী?

কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৭ অথবা ২৮ অক্টোবর পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। এরপর ২৮ বা ২৯ নভেম্বর ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। ২ ডিসেম্বর ভোটগণনা হতে পারে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। এই নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হাওড়া পুরসভা। সেখানে শেষ বার পুরভোট হয়েছিল ২০১৩ সালে। ২০১৮ সালে নির্বাচিত পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর আর নতুন করে নির্বাচন হয়নি। বর্তমানে প্রশাসক বসিয়ে পুর পরিষেবা পরিচালনা করা হচ্ছে। শুধু হাওড়া নয়, রাজ্যের একাধিক পুরসভাতেই দীর্ঘদিন ধরে নির্বাচিত বোর্ড নেই। প্রশাসনিক সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে ১২টি জেলার মোট ১৫টি পুরসভায় নির্বাচিত পুরবোর্ড নেই।

সামনে আরও পুরভোট

রাজ্যে পুরভোটের পরবর্তী পর্ব নিয়েও প্রশাসনিক স্তরে পরিকল্পনা রয়েছে। আগামী বছরের শুরুতে আরও ১১২টি পুরসভার বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হওয়ার কথা। ফলে দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়া পুরসভাগুলির সঙ্গে মেয়াদ শেষ হতে চলা পুরসভাগুলিকে মিলিয়ে আগামী কয়েক মাসে বড় সংখ্যায় পুরভোট আয়োজনের প্রয়োজন হবে। তবে কলকাতা-সহ সাত পুরসভার ভোটের দিনক্ষণ, মনোনয়ন এবং অন্যান্য বিস্তারিত সূচি এখনও রাজ্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির অপেক্ষায়। ফলে নভেম্বরের শেষ সপ্তাহে ভোট এবং ডিসেম্বরের শুরুতে গণনার যে সম্ভাবনা সামনে এসেছে, তা আপাতত প্রাথমিক পরিকল্পনা হিসাবেই থাকছে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Kham Symbol:প্রতীক বিভ্রাটে বেকায়দায় কমিশন! 'ন্যায্য আচরণ করুন', কড়া বার্তা বিচারপতির
TMC on Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করে বাংলায় ফের নির্বাচন করতে হবে...' কুণালের 'আজব' দাবিতে তোলপাড়!