Pak Spy : সিকিউরিটি গার্ডের ছদ্মবেশে পাকিস্তানি গুপ্তচর! কলকাতা থেকে গ্রেফতার করল এনআইএ

Pak Spy : সিকিউরিটি গার্ডের ছদ্মবেশে পাকিস্তানি গুপ্তচর! কলকাতা থেকে গ্রেফতার করল এনআইএ

Published : Jun 02, 2025, 05:20 PM IST

Pakistani spy arrests : কলকাতার তপসিয়ায় হোটেল সাউথ ইন্টারন্যাশনালে নিরাপত্তার দায়িত্বে থাকা মহঃ ওয়াকিলকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার করল এনআইএ। চাঁপদানীর বি এম বি সিকিউরিটি ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে সে সেখানে নিযুক্ত ছিল।

কলকাতার তপসিয়ায় হোটেল সাউথ ইন্টারন্যাশনালে নিরাপত্তার দায়িত্বে থাকা মহঃ ওয়াকিলকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার করল এনআইএ। চাঁপদানীর বি এম বি সিকিউরিটি ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে সে সেখানে নিযুক্ত ছিল। এনআইএ সূত্রে জানা গেছে, সম্প্রতি ধৃত সিআরপিএফ জওয়ান মোতিরাম জাট এবং ইউটিউবার জ্যোতি মালহোত্রার জেরায় উঠে আসে ওয়াকিলের নাম। শনিবার সারা দেশে ১৫টি জায়গায় এনআইএ হানা দেয়, যার মধ্যে কলকাতার তপসিয়া, পার্ক স্ট্রিট ও মোমিনপুরের বেশ কিছু হোটেলেও তল্লাশি চালানো হয়।

ওয়াকিলের গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার কর্মসংস্থানকারী সংস্থাও। সংস্থার ডিরেক্টর বৃহস্পতি বেহেরা জানিয়েছেন, পরিচয় যাচাইয়ের সব প্রক্রিয়া অনুসরণ করা হলেও ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে সংস্থায় প্রায় ১০০ জন নিরাপত্তারক্ষী ২০টি সাইটে কাজ করছেন।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more