
Santipur News : ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের শান্তিপুরে। ঘোড়ালিয়া এলাকার বাসিন্দা ও ত্রিপুরায় কর্মরত BSF জওয়ান বিশ্বজিৎ নাগের বাড়ির উঠানে এক হুমকি চিঠি পাওয়া গেছে।
Santipur News : ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের শান্তিপুরে। ঘোড়ালিয়া এলাকার বাসিন্দা ও ত্রিপুরায় কর্মরত BSF জওয়ান বিশ্বজিৎ নাগের বাড়ির উঠানে এক হুমকি চিঠি পাওয়া গেছে। সকালে তার স্ত্রী ওই চিঠিটি দেখতে পান, যাতে লেখা ছিল "পাকিস্তান জিন্দাবাদ", "বাংলাদেশ জিন্দাবাদ" এবং "ত্রিপুরায় বাংলাদেশিদের আটকেছে, বাড়িতে একা আছো"—এর মতো ভয় ধরানো বার্তা। বিশ্বজিৎবাবুর বাবা-মা বর্তমানে গুজরাটে চিকিৎসারত, ফলে স্ত্রী ও ছোট সন্তানদের নিয়ে একা বাড়িতে থাকায় চরম আতঙ্কে পড়েছেন তার স্ত্রী। ইতিমধ্যেই শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।