স্কুলে থাকছে বাংলা, অবশেষে চাকরি ফিরল আরিয়াদহ নওদাপারা হোলি চাইল্ড স্কুলের বাংলার শিক্ষিকার

স্কুলে থাকছে বাংলা, অবশেষে চাকরি ফিরল আরিয়াদহ নওদাপারা হোলি চাইল্ড স্কুলের বাংলার শিক্ষিকার

Published : Mar 20, 2023, 02:23 PM IST

গত ১৭ মার্চ স্কুলে বাংলার শিক্ষিকাকে বরখাস্ত করে আরিয়াদহ নওদাপারা হোলি চাইল্ড স্কুল | প্রতিবাদে ২০ মার্চ স্কুলের সামনে শান্তিপূর্ণ জমায়েত বাংলা পক্ষর, অবশেষে চাকরি ফিরে পেলেন বাংলার শিক্ষিকা |

অবশেষে চাকরি ফেরত পেলেন আরিয়াদহ নওদাপারা হোলি চাইল্ড স্কুলের বাংলার শিক্ষিকা। সম্প্রতি বাংলা ভাষাকে 'নন এক্সিস্টেন্ট ল্যাঙ্গুয়েজ'-এর তকমা দিয়ে বাংলার শিক্ষকের হাতে টার্মিনেশন লেটার ধরানোর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল রাজ্য জুড়ে। ঘটনার তিন দিনের মাথায় নিজেদের অবস্থান থেকে পিছু হটল স্কুল। স্কুলের আচরণের প্রতিবাদে ২০ মার্চ আরিয়াদহ নওদাপারা হোলি চাইল্ড স্কুলের সামনে জমায়েত করেন বাংলা পক্ষের কর্মীরা। শান্তিপূর্ণ জমায়েতের মাধ্যমে অভিভাবকদের সঙ্গেও কথা বলেন তাঁরা। স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন বাংলাপক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এবং সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি। এর পরই অপসারিত বাংলার শিক্ষিকাকে পুণর্বহাল করার সিদ্ধান্ত ঘোষণা করে স্কুল কর্তৃপক্ষ। 

 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ