Bankura : পুতুলের কাপড় দেওয়ার লোভ দেখিয়ে বালিকা ধর্ষণ, গ্রেফতার ৫৭ বছর বয়সি দর্জি

Bankura : পুতুলের কাপড় দেওয়ার লোভ দেখিয়ে বালিকা ধর্ষণ, গ্রেফতার ৫৭ বছর বয়সি দর্জি

Published : Jun 04, 2025, 02:10 PM IST

Bankura Latest News : পুতুলের জন্য এক টুকরো কাপড় চাইতে গিয়ে বাঁকুড়ায় ৫৭ বছর বয়সি এক দর্জির লালসার শিকার হলো ৭ বছরের এক বালিকা। এই বর্বরোচিত ঘটনায় অভিযুক্ত দর্জিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে সোমবার বাঁকুড়া জেলা আদালতে হাজির করানো হয়।

Bankura Latest News : বালিকার পরিবার ও স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে পুতুল খেলার সময় তার পুতুলের জন্য পোশাক বানাতে চেয়ে মেয়েটি পাড়ার ওই দর্জির দোকানে যায়। অভিযোগ, প্রচুর কাপড়ের টুকরো দেওয়ার লোভ দেখিয়ে দর্জি মেয়েটিকে দোকানে ডেকে শাটার বন্ধ করে দেয় এবং সেখানেই তাকে ধর্ষণ করে। পরে অভিযুক্ত দোকানের শাটার খুললে স্থানীয়রা মেয়েটিকে বিবস্ত্র অবস্থায় দেখে সন্দেহ করেন এবং তার পরিবারকে খবর দেন। এরপরই বালিকার পরিবার পুলিশের দ্বারস্থ হয়ে ওই দর্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ সূত্রে খবর, ধৃত দর্জির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৫(২) এবং পকসো আইনের ৪/৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। বালিকার বাবা অভিযুক্ত দর্জির কঠোরতম শাস্তির দাবি করেছেন।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more