পাকিস্তানের নম্বর থেকে অশ্লীল ছবিতে প্রাক্তন ছাত্রীদের মুখ, পুলিশে অভিযোগ প্রধান শিক্ষিকার

পাকিস্তানের নম্বর থেকে অশ্লীল ছবিতে প্রাক্তন ছাত্রীদের মুখ, পুলিশে অভিযোগ প্রধান শিক্ষিকার

Published : Jun 28, 2024, 02:27 PM IST

অশ্লীল ছবিতে বসান হয়েছে প্রাক্তন ছাত্রীদের মুখ। তারপর সেই ছবি পাঠান হচ্ছে প্রধান শিক্ষিকাকে। শেষমেশ পুলিশে অভিযোগ দায়ের করলেন বারাসত কালী কৃষ্ণ স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত।

অশ্লীল ছবিতে বসান হয়েছে প্রাক্তন ছাত্রীদের মুখ। তারপর সেই ছবি পাঠান হচ্ছে প্রধান শিক্ষিকাকে। শেষমেশ পুলিশে অভিযোগ দায়ের করলেন বারাসত কালী কৃষ্ণ স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত। বৃহস্পতিবার দিনভর তাকে একাধিক নম্বর থেকে অশ্লীল ছবি পাঠান হয়েছে। যেখানে তার প্রাক্তন ছাত্রীদের ছবি দেওয়া হয়। যা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে যান প্রধান শিক্ষিকা। এ ছাড়াও তাঁর কাছে টাকা চাওয়া হয়। বেশ কিছুদিন আগে ওই প্রধান শিক্ষিকা বারাসাত কালী কৃষ্ণ স্কুলের ছাত্রীদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট রাখতে বাধা দেন। ফলত নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য হন সব ছাত্রীরাই। এক্ষেত্রে এই সিদ্ধান্ত অপছন্দ হয়েছে এমন কেউ যদি অশ্লীল ছবিতে প্রাক্তন ছাত্রীদের ছবি বসিয়ে বিপাকে ফেলতে চাইছে কি না  তাও খতিয়ে দেখছে পুলিশ। যেই নম্বর থেকে ছবিগুলো পাঠান হয়েছে সেই নম্বরে পাকিস্তান লেখা রয়েছে সেই কারণেও অত্যন্ত দুশ্চিন্তায় প্রধান শিক্ষিকা।
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ