WB SSC Scam Update : মুখ্যমন্ত্রীর বৈঠকে উপেক্ষা, শুভেন্দুর দ্বারস্থ চাকরিহারারা! বিরাট আইনি সাহায্যের আশ্বাস

WB SSC Scam Update : মুখ্যমন্ত্রীর বৈঠকে উপেক্ষা, শুভেন্দুর দ্বারস্থ চাকরিহারারা! বিরাট আইনি সাহায্যের আশ্বাস

Arup Dey   | ANI
Published : Apr 07, 2025, 05:02 PM IST

WB SSC scam 2025 latest update : SSC নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারানো প্রার্থীদের ক্ষোভ আরও ঘনীভূত হল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে অভিযোগ তুললেন একাংশ চাকরিচ্যুতরা।

WB SSC scam 2025 latest update : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারানো প্রার্থীদের ক্ষোভ যেন আরও ঘনীভূত হল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে অভিযোগ তুললেন চাকরিচ্যুতরা—তাদের কথা শোনাই হয়নি, তাঁদের মতামত জানাতে দেওয়া হয়নি।

এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে একাংশ চাকরি হারানো প্রার্থী ছুটে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে। সেখানে তাঁরা জানান, সরকার তাদের দুর্দশা নিয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। শুভেন্দু অধিকারী তাঁদের আশ্বাস দেন, আইনি লড়াইয়ে বিজেপি পাশে থাকবে এবং প্রয়োজনে বৃহৎ আইনি সাহায্য ও পরামর্শের ব্যবস্থা করা হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীরা সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুললেও তৃণমূল সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী সব দিক বিবেচনা করেই ব্যবস্থা নিচ্ছেন।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more