
Suvendu Adhikari : রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শনিবার দুপুরে স্পেশাল ট্রেনে করে ওল্ড মালদা স্টেশনে পৌঁছান। দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে তিনি মালদায় আসেন।
Suvendu Adhikari : রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শনিবার দুপুরে স্পেশাল ট্রেনে করে ওল্ড মালদা স্টেশনে পৌঁছান। দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে তিনি মালদায় আসেন। স্টেশনে পৌঁছানোর আগেই জেলার বিজেপি কর্মীরা পতাকা, ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে তাঁকে বরণ করেন।
শুভেন্দু অধিকারী বলেন, “যারা পূর্ববঙ্গ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে এসেছেন, তাদের কোনও ভয়ের কারণ নেই। শুধু সিএএ-তে আবেদন করতে হবে, নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব আমাদের।” তিনি আরও দাবি করেন, আগামী বিধানসভা নির্বাচনে মালদা থেকে বিজেপি ছ’টি আসন দিয়ে শুরু করবে এবং তৃণমূল শূন্য হয়ে যেতে পারে।