SIR in West Bengal : ভারত-বাংলাদেশ সীমান্তে স্বরূপনগর সংলগ্ন হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ভিড় ও জমায়েত উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। সকাল থেকেই অন্তত ৩০ জন অনুপ্রবেশকারী সীমান্তে জমায়েত হয়েছিল এবং দিনের সাথে সাথে এই সংখ্যা আরও বাড়ছে। স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, এতদিন লুকিয়ে থাকা হাজার হাজার বাংলাদেশী অনুপ্রবেশকারী হঠাৎ কেন আতঙ্কিত অবস্থায় প্রকাশ্যে আসছে। মনে করা হচ্ছে, ভারতে বহু জায়গায় লুকিয়ে থাকা বাংলাদেশীরা এখন ধাপে ধাপে বেরিয়ে আসছে।