Birbhum : হাতে নাতে ধরে ফেলেছিলেন, তারপরেই বন্ধুর সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দিলেন স্বামী বাপি মণ্ডল

Birbhum : হাতে নাতে ধরে ফেলেছিলেন, তারপরেই বন্ধুর সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দিলেন স্বামী বাপি মণ্ডল

Published : Nov 12, 2025, 04:49 PM IST

Birbhum : বীরভূমের সাঁইথিয়ায় এক অদ্ভুত ঘটনা! স্ত্রী বন্ধুর প্রেমে পড়ায় স্বামী নিজেই মন্দিরে দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দেন। বাপি মণ্ডলের এই সিদ্ধান্তে চমকে উঠেছে সবাই। এ যেন ঠিক বাস্তবের 'হাম দিল দে চুকে সনম'

বীরভূমের সাঁইথিয়ায় ঘটেছে এক অভূতপূর্ব ঘটনা। স্ত্রী বন্ধুর প্রেমে পড়ায় স্বামী নিজেই মন্দিরে দাঁড়িয়ে স্ত্রীর বিয়ে দেন সেই বন্ধুর সঙ্গে। সাঁইথিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপি মণ্ডল জানান, তিনি কোনো দুঃখ পাননি — বরং চান, তাঁর স্ত্রী সুখে সংসার করুক।

বাপি ও তাঁর স্ত্রীর সাত বছরের একটি ছেলে রয়েছে। কয়েক মাস আগে পারিবারিক অশান্তির জেরে স্ত্রী মামলা করেছিলেন স্বামীর বিরুদ্ধে, তবে সেই মামলা এখন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বাপি বলেন, ‘স্ত্রী যখন জানাল আমাকে ডিভোর্স দেবে, তখন বুঝলাম ওর সিদ্ধান্ত দৃঢ়। তাই আজ মন্দিরে নিয়ে গিয়ে বন্ধুর সঙ্গে বিয়ে দিলাম। আমার ছেলে আমার কাছেই থাকবে, ও সুখে থাকলেই আমি খুশি।’

ঘটনাটি যেন বাস্তবের বলিউড সিনেমার গল্প — যেখানে ত্যাগ, ভালোবাসা ও মানবিকতার মিশ্রণ দেখা গেল এক স্বামীর সিদ্ধান্তে।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more