তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ির উঠোনে বসে SIR-এর ফর্ম বিলি করছিলেন BLO, তারপর কী হল?

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ির উঠোনে বসে SIR-এর ফর্ম বিলি করছিলেন BLO, তারপর কী হল?

Published : Nov 09, 2025, 05:38 PM IST

SIR News : পোলেরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সোফিয়া রহমানের বাড়ির উঠোনে বসে SIR ফর্ম বিতরণের অভিযোগ তুলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

SIR News : পোলেরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সোফিয়া রহমানের বাড়ির উঠোনে বসে SIR ফর্ম বিতরণের অভিযোগ তুলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার দাবি, বিএলও শাহিদুল হোসেন প্রধানের বাড়ির উঠোনে বসেই ফর্ম বিলি করছেন, যা নির্বাচনী নিরপেক্ষতার পরিপন্থী।

নওশাদ প্রশ্ন তোলেন, “যদি প্রধানের বাড়ি থেকেই ফর্ম বিলি হয়, তাহলে অন্যান্য দলের কর্মীরা কেন সেখান থেকে ফর্ম নেবেন?” তিনি জানান, এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে।

অন্যদিকে প্রধান সোফিয়া রহমান জানান, তার বাড়ির উঠোনে ফর্ম বিলি হচ্ছে বলে তিনি জানেন না। যদি বিএলও এমন কিছু করে থাকেন, তা অন্যায় বলেই মনে করেন তিনি।

বিএলও শাহিদুল হোসেন প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে জানান, কিছু মানুষকে ফর্ম দিয়েছেন। নওশাদ সিদ্দিকীর দাবি, শুধু পোলেরহাট নয়, ভাঙরের একাধিক এলাকায় বিএলওরা বাড়িতে না গিয়ে চেয়ার-টেবিল পেতে বসে ফর্ম বিলি করছেন

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more