নিম্নমানের কাজের অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। এমনকি রাস্তা তৈরীর কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসীরা। মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বদূয়া গ্রামের ঘটনা। নিম্নমানের সামগ্রী দিয়েই তৈরি হচ্ছে গ্রামের রাস্তা, দাবী এলাকাবাসীর।
নিম্নমানের কাজের অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। এমনকি রাস্তা তৈরীর কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসীরা। মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বদূয়া গ্রামের ঘটনা। নিম্নমানের সামগ্রী দিয়েই তৈরি হচ্ছে গ্রামের রাস্তা, দাবী এলাকাবাসীর। এমনকি গ্রামবাসীরা হাতে নিয়েও দেখালেন সেই নিম্নমানের সামগ্রী। গ্রামবাসীদের দাবি সরকারি সূচি অনুযায়ী কোন কাজই হচ্ছে না এখানে। উপযুক্ত মানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর দাবি জানিয়েছেন তারা।