তৃণমূল নেতার বাড়ির শৌচাগারে বোমা বিস্ফোরণ! বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বীরভূমের পারুইয়ের ভেড়ামারি গ্রামের ঘটনা। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়েছে বাড়ির একাংশ।
তৃণমূল নেতার বাড়ির শৌচাগারে বোমা বিস্ফোরণ! বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বীরভূমের পারুইয়ের ভেড়ামারি গ্রামের ঘটনা। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়েছে বাড়ির একাংশ। তৃণমূল অঞ্চল কমিটির সদস্য হাফিজুল শেখের বাড়িতে হয় এই বিস্ফোরণ। বাথরুমেই তাজা বোমা মজুত করে রাখা হয়েছিল। ঘটনার পর থেকেই পলাতক হাফিজুল। ঘটনার তদন্ত শুরু করেছে পারুই থানার পুলিশ।