পয়লা বৈশাখে বিষাদের সুর! বছরের প্রথম দিনে গঙ্গায় স্নান করতে এসে তলিয়ে গেলেন গৃহবধূ। বহুক্ষণ খোঁজাখুঁজির পর গঙ্গার ঘাট থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃত গৃহবধুর নাম সবিতা দত্ত। পূর্ব বর্ধমান জেলার কালনার ১০ নম্বর ওয়ার্ডের ঘটনা।
পয়লা বৈশাখে বিষাদের সুর! বছরের প্রথম দিনে গঙ্গায় স্নান করতে এসে তলিয়ে গেলেন গৃহবধূ। বহুক্ষণ খোঁজাখুঁজির পর গঙ্গার ঘাট থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃত গৃহবধুর নাম সবিতা দত্ত। পূর্ব বর্ধমান জেলার কালনার ১০ নম্বর ওয়ার্ডের ঘটনা। দেহ ময়না তদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। নববর্ষের দিনে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।