অভিষেককে CBI নোটিস, ২৪ ঘণ্টার মধ্যেই হাজির হওয়ার নির্দেশ। বাঁকুড়ার সোনামুখিতে হুঙ্কার অভিষেকের। ‘আমায় দুটো দিন সময় দেয়নি সিবিআই। আমার আইনজীবীরা বলেছেন যাবেন না। কিন্তু, আমি বলেছি আমি সিবিআই-এর মুখোমুখি হব।’
অভিষেককে CBI নোটিস, ২৪ ঘণ্টার মধ্যেই হাজির হওয়ার নির্দেশ। বাঁকুড়ার সোনামুখিতে হুঙ্কার অভিষেকের। 'আমায় দুটো দিন সময় দেয়নি সিবিআই। আমার আইনজীবীরা বলেছেন যাবেন না। কিন্তু, আমি বলেছি আমি সিবিআই-এর মুখোমুখি হব। এরা চায় নব জোয়ার যাত্রা থমকে যাক। ক্ষমতা থাকলে সিবিআই-ইডি দিয়ে আটকে দেখাক। সিবিআই-ইডি-র কাছে আমি মাথা নত করব না। নারদায় আমাকে ছুঁতে পারেনি। কয়লা, গরুতেও আমাকে ছুঁতে পারেনি। এবার এসএসসি মামলায় আমাকে আটকাতে এসেছে। আমার বিরুদ্ধে প্রমাণ দেখালে আমি ফাঁসির মঞ্চে মৃত্যু বরণ করব।'