মাহেশের জগন্নাথ মন্দিরে চন্দন যাত্রার সুচনা। আগামি ৪২ দিন ধরে চলবে জগন্নাথ দেবের চন্দন লেপন। তারপর হবে স্নান যাত্রা উৎসব। চন্দন যাত্রা দিয়ে আজ থেকে মাহেশের রথযাত্রারও সূচনা হয়ে গেল।
মাহেশের জগন্নাথ মন্দিরে চন্দন যাত্রার সুচনা। আগামি ৪২ দিন ধরে চলবে জগন্নাথ দেবের চন্দন লেপন। তারপর হবে স্নান যাত্রা উৎসব। চন্দন যাত্রা দিয়ে আজ থেকে মাহেশের রথযাত্রারও সূচনা হয়ে গেল। ৪২ দিন পর ঘড়া ঘড়া গঙ্গা জল আর দেড় মন দুধ দিয়ে স্নান করানো হবে জগন্নাথ দেবকে। রীতি অনুযায়ী স্নান করে কাঁপুনি দিয়ে জ্বর আসে জগন্নাথ দেবের। তখন কম্বল মুরি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথ দেব। তাই দু-সপ্তাহ মন্দিরের দরজা বন্ধ থাকে। ভক্তদের দেখা দেন না জগন্নাথ। কবিরাজের পাচন খেয়ে জ্বর সারলে মন্দিরের দরজা খোলা হয়।