তৃণমূলের বুথ কমিটির বৈঠকে ধুন্ধুমার! পঞ্চায়েতের প্রার্থী বাছাই নিয়ে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব , নেতৃত্বের সামনেই ধস্তাধস্তি তৃণমূলের দুই গোষ্ঠীর, অস্বস্তিতে শাসকদল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের থানা পাড়ার ঘটনা।
তৃণমূলের বুথ কমিটির বৈঠকে ধুন্ধুমার! পঞ্চায়েতের প্রার্থী বাছাই নিয়ে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব , নেতৃত্বের সামনেই ধস্তাধস্তি তৃণমূলের দুই গোষ্ঠীর, অস্বস্তিতে শাসকদল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের থানা পাড়ার ঘটনা। তৃণমূলের বাসন্তী দাস ও সাগর দাসের গোষ্ঠীর মধ্যে কোন্দল। এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির দাবি, কাটমানির বিনিময়ে তৃণমূলের প্রার্থী ঠিক হয়। যদিও তৃণমূলের দাবি কোন ধস্তাধস্তি হয়নি।