Chinsurah : জীবনের ঝুঁকি নিয়ে জল থেকে অনেককে বাঁচিয়েছেন, আজ নিজেই তলিয়ে গেলেন

Chinsurah : জীবনের ঝুঁকি নিয়ে জল থেকে অনেককে বাঁচিয়েছেন, আজ নিজেই তলিয়ে গেলেন

Published : Jun 08, 2025, 07:03 PM IST

Hooghly Death News : চুঁচুড়ার গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া প্রৌঢ় সুরেন্দ্র সাহানির (৫০) নিথর দেহ উদ্ধার হল ২৪ ঘণ্টা পর। আজ সকাল সাড়ে দশটা নাগাদ চাপদানি গঙ্গা থেকে তাঁর দেহ উদ্ধার করে আনা হয় চুঁচুড়ার অন্নপূর্ণা ঘাটে।

Hooghly Death News : চুঁচুড়া বড়বাজারের বাসিন্দা সুরেন্দ্রবাবু প্রতিদিন শরীরচর্চার পর গঙ্গায় স্নান করতেন। স্থানীয়রা জানান, তিনি দক্ষ সাঁতারু ছিলেন ও বহুজনকে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছেন। পরিবার মনে করছে, স্নানের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বলেই আর জল থেকে উঠতে পারেননি।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গতকাল সকালে বাইক নিয়ে তিনি লঞ্চঘাটে যান। আজ তাঁর দেহ আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত।

দেহটি চুঁচুড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুরেন্দ্র সাহানির অকালমৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more