শতবর্ষ প্রাচীন কোচবিহার করুনাময়ী মন্দিরে দুঃসাহসিক চুরি । ৯টি তালা ভেঙে মন্দিরের ঠাকুরের সমস্ত সোনার গয়না চুরি করে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ।
শতবর্ষ প্রাচীন কোচবিহার করুনাময়ী মন্দিরে দুঃসাহসিক চুরি । ৯টি তালা ভেঙে মন্দিরের ঠাকুরের সমস্ত সোনার গয়না চুরি করে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা । মন্দিরের সহ-কোষাধ্যক্ষ সকালে মন্দিরের দরজা খুলতে এসে রীতিমতো বিস্মিত হয়ে যান । তিনি দেখেন মন্দিরের দরজা আগে থেকে খোলা অবস্থায় রয়েছে । মন্দিরে প্রবেশের দুটি দরজার ন’টি তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে । চুরির খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ । পুলিশ গোটা ঘটনা তদন্তে নেমেছে ।