
SIR in Bengal : ভারত-বাংলাদেশ সীমান্তে স্বরূপনগর সংলগ্ন হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ভিড় ও জমায়েত উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। সকাল থেকেই অন্তত ৩০ জন অনুপ্রবেশকারী সীমান্তে জমায়েত হয়েছিল এবং দিনের সাথে সাথে এই সংখ্যা আরও বাড়ছে।
SIR in Bengal : ভারত-বাংলাদেশ সীমান্তে স্বরূপনগর সংলগ্ন হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ভিড় ও জমায়েত উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। সকাল থেকেই অন্তত ৩০ জন অনুপ্রবেশকারী সীমান্তে জমায়েত হয়েছিল এবং দিনের সাথে সাথে এই সংখ্যা আরও বাড়ছে। স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, এতদিন লুকিয়ে থাকা হাজার হাজার বাংলাদেশী অনুপ্রবেশকারী হঠাৎ কেন আতঙ্কিত অবস্থায় প্রকাশ্যে আসছে। মনে করা হচ্ছে, ভারতে বহু জায়গায় লুকিয়ে থাকা বাংলাদেশীরা এখন ধাপে ধাপে বেরিয়ে আসছে। SIR-এর কাজ শেষের পথে থাকা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়ো ভোটারদের সন্ধান মিলছে। এক্ষেত্রে শ্বশুরকে বাবা এবং শাশুড়িকে মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার মতো একাধিক জালিয়াতির চিত্র উঠে এসেছে।