Suvendu on DA : 'কোটি কোটি টাকা খরচ করেছে, DA মামলায় হারবে জানত' আর যা চরম কথা বললেন শুভেন্দু

Suvendu on DA : 'কোটি কোটি টাকা খরচ করেছে, DA মামলায় হারবে জানত' আর যা চরম কথা বললেন শুভেন্দু

Arup Dey   | ANI
Published : May 17, 2025, 03:39 PM IST

Suvendu Adhikari DA Case : সুপ্রিম কোর্ট ৪ সপ্তাহের মধ্যে ২৫% মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই রায়ে রাজ্য সরকারের নীতির বিরোধিতা করে শুভেন্দু বলেন, DA কর্মচারী ও পেনশনারদের অধিকার, যা মুখ্যমন্ত্রী বারবার ঐচ্ছিক বলে দাবি করেছেন।

Suvendu Adhikari DA Case : সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে ৪ সপ্তাহের মধ্যে সরকারি কর্মচারীদের ২৫% মহার্ঘ ভাতা (DA) পরিশোধের নির্দেশ দিয়েছে। এই নির্দেশকে কেন্দ্র করে রাজ্য সরকারের নীতির কড়া সমালোচনা করেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মহার্ঘ ভাতা সরকারি কর্মচারী ও পেনশনারদের সাংবিধানিক অধিকার, যা মুখ্যমন্ত্রী বারবার 'ঐচ্ছিক' বলে দাবি করেছেন। শুভেন্দু আরও বলেন, দীর্ঘদিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ ও কর্মচারী সংগঠনগুলি লাগাতার আন্দোলন চালিয়ে এসেছে, যার ফলস্বরূপ আজ আদালতের এই ঐতিহাসিক রায়। তাঁর দাবি, সুপ্রিম কোর্ট আইনতভাবে মুখ্যমন্ত্রীকে শিক্ষা দিয়েছে। এই রায় রাজ্য রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছে এবং DA ইস্যুতে রাজ্য সরকারের উপর চাপ আরও বাড়িয়েছে।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more