
Murshidabad Crime : বাজিতপুর লক্ষীনাথপুর কামারপাড়া এলাকা থেকে লালচাঁদ সেখ নামে এক ব্যক্তিকে সিভিক ভলেন্টিয়ার হুমায়ুন কবিরের নেতৃত্বে অপহরণ করা হয়। অপহৃতকে কলকাতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও
Murshidabad Crime : জমি বিবাদ ঘিরে ডোমকলে ঘটে গেল সিনেমার মতো অপহরণ কাণ্ড। স্থানীয় সূত্রে জানা গেছে, বাজিতপুর লক্ষীনাথপুর কামারপাড়া এলাকা থেকে লালচাঁদ সেখ নামে এক ব্যক্তিকে সিভিক ভলেন্টিয়ার হুমায়ুন কবিরের নেতৃত্বে অপহরণ করা হয়। অপহৃতকে কলকাতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও, ডোমকল থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নদিয়ার চাপড়া থেকে তাঁকে উদ্ধার করে। এই ঘটনায় সিভিক ভলেন্টিয়ারসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে তিনটি স্করপিও গাড়িও।
অভিযুক্তদের আজ জেলা আদালতে তোলা হয়, যেখানে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।
অপহরণের পেছনে জমি নিয়ে পুরনো বিবাদই মূল কারণ বলে প্রাথমিক অনুমান। ঘটনায় তৃণমূল যুব নেতা বাপন সেখকেও আটক করেছে পুলিশ, যদিও তাঁর ভূমিকা নিয়ে তদন্ত চলছে। এদিকে অপহৃত লালচাঁদের পরিবারের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে।