Durga Puja : কালিকা পুরাণ মতে পুজিত হন জলপাইগুড়ির রাজবাড়ির দুর্গা, দেখুন

Durga Puja : কালিকা পুরাণ মতে পুজিত হন জলপাইগুড়ির রাজবাড়ির দুর্গা, দেখুন

Published : Sep 29, 2025, 04:32 PM IST

Durga Puja 2025 : দেবী এখানে তৃপ্ত কাঞ্চনবর্ণা রূপে, সোনা গলানো গায়ের আভা ও অলঙ্কারে সজ্জিত অবস্থায় পুজিত হন কালীকা পুরাণ মতে। ষষ্ঠীতেই দেবীর বোধন ও অধিবাস সম্পন্ন হয়েছে। সপ্তমীতে বরণ ও নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা শুরু হয়।

Durga Puja 2025 : জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুন্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো এবছর পা দিল ৫১৬ বছরে। সপ্তমীর সকাল থেকেই রাজ পরিবারের সদস্যরা দেবী দুর্গার আরাধনায় বসেছেন। দেবী এখানে তৃপ্ত কাঞ্চনবর্ণা রূপে, সোনা গলানো গায়ের আভা ও অলঙ্কারে সজ্জিত অবস্থায় পুজিত হন কালীকা পুরাণ মতে। ষষ্ঠীতেই দেবীর বোধন ও অধিবাস সম্পন্ন হয়েছে। সপ্তমীতে বরণ ও নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা শুরু হয়। প্রতিদিনের মতো ভোগও নিবেদন করা হচ্ছে দেবীর উদ্দেশ্যে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য অসম থেকেও বহু মানুষ এই পুজো দেখতে আসেন। তবে সপ্তমীর রাতে বিশেষ অর্ধরাত্রির পুজো রাজবাড়ির দীর্ঘদিনের রীতি অনুযায়ী কেবলমাত্র রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতেই সম্পন্ন হয়, সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সেখানে নিষিদ্ধ।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more