Sundarban Tigers : সুন্দরবনের গভীর জঙ্গলে 'ওরা' বাড়ছে! ক্যামেরাবন্দী সব প্রমাণ

Sundarban Tigers : সুন্দরবনের গভীর জঙ্গলে 'ওরা' বাড়ছে! ক্যামেরাবন্দী সব প্রমাণ

Published : Jun 03, 2025, 07:35 PM IST

Sundarban Tigers : সুন্দরবনে বাঘের সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানাল বন দফতর। ২০২৪ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে অনুষ্ঠিত সর্বশেষ ক্যামেরা ট্র্যাপিং সুমারির বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।

Sundarban Tigers : বন দফতরের মতে, সর্বশেষ অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশানে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০১টি। তবে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের নিজস্ব হিসাবে এবার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১১ থেকে ১১৩-এর কাছাকাছি।

প্রায় ৭২২টি ইনফ্রা-রে ক্যামেরা ব্যবহার করে ৪৫ দিন ধরে চলা এই সুমারিতে প্রায় ৩৫০ বনকর্মী অংশ নেন। ক্যামেরায় ধরা পড়েছে একাধিক নতুন বাঘ ও ব্যাঘ্র শাবকের উপস্থিতি।

বন দফতরের মতে, সুন্দরবন এখন বাঘেদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। গত কয়েক বছরে বহু ব্যাঘ্র শাবকের ছবি মিলেছে, যেগুলি এখন সাবালক হয়েছে। বাঘের প্রজননও যথেষ্ট সফলভাবে হচ্ছে বলে জানিয়েছেন বন আধিকারিকরা।

দফতরের আশা, আগামী কয়েক বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা আরও বাড়বে।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more