রাজ্য সরকারি কর্মচারীদের সুবিধার কথা মাথায় রেখে ফের বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। উৎসবের মরসুমে বড় উপহার রাজ্য সরকারি কর্মীদের জন্য। সরকারি কর্মীদের জন্য স্বাস্থ্য স্কিম নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল সরকার।
১৩ সেপ্টেম্বর অর্থ দফতরের অধীনে থাকা মেডিক্যাল সেল থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কি বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে? জানুন বিস্তারিত।
211
রাজ্য সরকারি কর্মচারীদের সুবিধার কথা মাথায় রেখে ফের বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। উৎসবের মরসুমে বড় উপহার রাজ্য সরকারি কর্মীদের জন্য। সরকারি কর্মীদের জন্য স্বাস্থ্য স্কিম নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল সরকার।
311
সম্প্রতি স্বাস্থ্য স্কিম নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, সরকারি হেল্থ স্কিমের আওতায় আরও বেশ কয়েকটি ডায়গনস্টিক সেন্টার এবং চিকিৎসা কেন্দ্র অন্তর্ভুক্ত করা হয়েছে।
411
বজবজের এমজি রোডে অবস্থিত জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড হসপিটাল, খড়দার শঙ্কর জ্যোতি চক্ষু হাসপাতাল, দমদেম থেইসম আলট্রাসাউন্ড সেন্টার, সরৎ বোস রোডের পাল্স ডায়াগ্নস্টিক প্রাইভেট লিমিটেড, শেওড়াফুলির নারসিসাস মেডিক্যাল সেন্টার এই ডায়গনস্টিক সেন্টার এবং চিকিৎসা কেন্দ্রগুলি নতুন করে সরকারি হেল্থ স্কিমের আওতায় আনা হয়েছে।
511
গত এক মাসেরও বেশি সময় ধরে আর জি কর কান্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এক চিকিৎসক মৃত্যুর কিনারা করতে গিয়ে সামনে বেরিয়ে এসেছে স্বাস্থ্য দপ্তরের একাধিক দুর্নীতি।
611
দুর্নীতি নিয়ে সরব হয়েছেন সমাজের একাধিক শ্রেণীর মানুষ। দুর্নীতি দুর্নীকরণে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনতে হবে বলে দাবি জানিয়েছেন চিকিৎসকদের একাংশ।
711
এই আবহে, রাজ্য সরকারের অর্থ দফতরের অধীনে থাকা মেডিক্যাল সেল থেকে সরকারি কর্মীদের স্বাস্থ্যবীমা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল সরকার।
811
ওদিকে কিছুদিন আগেই স্বাস্থ্য প্রকল্প সম্পর্কিত আরও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকার তরফে।
911
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার, অর্থ বিভাগ, মেডিকেল সেল পশ্চিমবঙ্গ (West Bengal Government) হেলথ স্কীমের (Health Scheme) আওতাভুক্ত রোগের তালিকা সম্প্রসারণ করেছে।
1011
এর আগে রাজ্য সরকারের এই প্রকল্পে আওতাভুক্ত ১৭টি রোগ ছিল। এবার আরও বেশ কয়েকটি রোগ তালিকায় যুক্ত করা হয়েছে।
1111
বিজ্ঞপ্তিতে ১) বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, ২) অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার, ৩) সিজোফ্রেনিয়া, ৪) মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, ৫) অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং ৬) হাইপারকাইনেটিক ডিসঅর্ডার সহ নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার (Neuropsychiatric Disorders) নতুন করে যুক্ত করা হয়েছে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.