Howrah Theft Case : 'কোটিপতি' হয়েও চুরি করা ছিল অমিতের পেশা? তদন্তে গিয়ে পুলিশের চোখ কপালে

Howrah Theft Case : 'কোটিপতি' হয়েও চুরি করা ছিল অমিতের পেশা? তদন্তে গিয়ে পুলিশের চোখ কপালে

Published : Jun 09, 2025, 04:28 PM IST

Howrah Theft Case : হাওড়ার রাজাপুর থানার ঘোষালচক এলাকায় চুরির ঘটনায় ধৃত অমিত দত্তকে নিয়ে তদন্তে গিয়ে চমকে গেল পুলিশ। রবিবার রাতে চুরির অভিযোগে হাতেনাতে ধরা পড়ে ওই ব্যক্তি। প্রাথমিকভাবে নিজের নাম গোপন করলেও পরে জানা যায়, তার আসল নাম অমিত দত্ত

হাওড়ার রাজাপুর থানার ঘোষালচক এলাকায় চুরির ঘটনায় ধৃত অমিত দত্তকে নিয়ে তদন্তে গিয়ে চমকে গেল পুলিশ। রবিবার রাতে চুরির অভিযোগে হাতেনাতে ধরা পড়ে ওই ব্যক্তি। প্রাথমিকভাবে নিজের নাম গোপন করলেও পরে জানা যায়, তার আসল নাম অমিত দত্ত, বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির ভেটকাখালি গ্রামে। মঙ্গলবার রাতে পুলিশ তাকে নিয়ে যখন তার বাড়িতে যায়, তখন চমকে ওঠে গোটা দল। গ্রামে একেবারে রাজপ্রাসাদের মতো তিনতলা মার্বেল বসানো বাড়ি, ঝাড়বাতি, ফলস সিলিং, দামি আসবাবপত্র, বাথটব, ব্যায়ামের যন্ত্র, মোটরবাইক, এবং সিসি ক্যামেরায় ঘেরা বিশাল প্রাসাদ দেখে হতবাক পুলিশ। স্থানীয় বাসিন্দারাও জানেন না অমিত কী কাজ করতেন, তবে ব্যবহার ভাল ছিল বলে জানান। সাধারণ পোশাকে সাইকেল নিয়ে বের হওয়া অমিতের এই বিলাসবহুল জীবনযাপন ঘিরে এখন রহস্য ঘনীভূত। তার স্ত্রী এবং পরিবারের সদস্যরাও কিছু জানেন না বলে দাবি করছেন। পুলিশের ধারণা, দীর্ঘদিন ধরে সংগঠিত চুরির মাধ্যমেই এই ‘সাম্রাজ্য’ গড়ে তুলেছেন তিনি। তদন্ত চলছে।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more