গালাগালির প্রতিবাদ করায় বেধড়ক মার গৃহবধূকে! রেহাই পাননি অসুস্থ স্বামীও

গালাগালির প্রতিবাদ করায় বেধড়ক মার গৃহবধূকে! রেহাই পাননি অসুস্থ স্বামীও

Published : Sep 07, 2024, 08:01 PM ISTUpdated : Sep 07, 2024, 08:02 PM IST

ঘটনাস্থল নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ড। অরবিন্দ পল্লির বাসিন্দা একজন ক্যান্সার আক্রান্ত প্রাক্তন পুলিশকর্মী ও তাঁর গৃহবধূ। গৃহবধূ ভোরবেলায় মর্নিংওয়াক করতে বেরিয়েছিলেন। সেখানে গালাগালির প্রতিবাদ করতেই তাঁর উপর চড়াও হয় ২ যুবক।

ঘটনাস্থল নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ড। সেই ওয়ার্ডের অরবিন্দ পল্লির বাসিন্দা একজন ক্যান্সার আক্রান্ত প্রাক্তন পুলিশকর্মী ও তাঁর গৃহবধূ। সুত্রের খবর, গৃহবধূ তাঁর ৪ বান্ধবীর সঙ্গে ভোরবেলায় পাড়ার একটি মাঠে মর্নিংওয়াক করতে বেরিয়েছিলেন। সেখানেই তাঁরা দেখেন রাস্তার পাশে দাঁড়িয়ে দুই যুবক চিৎকার করে ফোনে কাউকে গালিগালাজ করছিলেন। প্রকাশ্য স্থানে এভাবে গালিগালাজ করায় গৃহবধূ সেটার প্রতিবাদ করেন। না থেমে উল্টে ওই দুই যুবক তাঁদেরকেও গালাগালি দিতে দিতে আচমকা চড়াও হয়। চুলের মুঠি ধরে সেই গৃহবধূকে মারতে থাকে। কোনও মতে সেখান থেকে সেই গৃহবধূ ও তাঁর বান্ধবীরা পালিয়ে তাঁদের বাড়ির দিকে ছুটে যায়। সেই দুই যুবক তাঁদের ধাওয়া করে বাড়ি পর্যন্ত পৌঁছে আবার গৃহবধূর উপর চড়াও হয়। আওয়াজ শুনে ক্যান্সার আক্রান্ত প্রাক্তন পুলিশকর্মী তাঁর গৃহবধূকে বাঁচাতে গেলে ওই দুই যুবক তাঁকেও নির্মমভাবে মারে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে নৈহাটি থানায়। এখনও ওই দুই যুবকের খোঁজ চলছে।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ